ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

আত্রাইয়ে দই-মিষ্টি নিয়ে বাড়ি ফেরা হলো না বর সাজেদুরের


আত্রাই প্রতিনিধি photo আত্রাই প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৯-২০২৪ দুপুর ৩:৪৩

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিয়ে করেছেন সাজেদুর রহমান (২৪)। শনিবার বাড়িতে বিয়ের বৌভাত অনুষ্ঠানের রান্না চলছে। গরু-খাসি জবাই করে চলছে দুই শতাধিক লোকজনের খাবার আয়োজন। গ্রামজুড়েই বইছে বিয়ের আনন্দ। কিন্তু একটি খবরে নিমিষেই বিয়ের আনন্দ বিষাদে পরিণত হয়ে গেল।

জানা গেছে, বৌভাত অনুষ্ঠানের দই-মিষ্টি নিয়ে ফেরার পথে ভ্যানের সাথে মোটরসাইকেলের ধাক্কায় নতুন বর সাজেদুর রহমান নিহত হন। এর সাথে আহত হন সাজেদুরের ভগ্নিপতি মিশন রহমান। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিহত সাজেদুর নওগাঁর আত্রাই উপজেলার নন্দনালী গ্রামের আজাদুল প্রামানিকের ছেলে। শনিবার বেলা পৌনে ১১টার দিকে উপজেলার শুটকিগাছা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আত্রাই থানার পরিদর্শক (তদন্ত) লুৎফর রহমান নিহত সাজেদুরের পরিবারের বরাত দিয়ে জানান, সাজেদুর পেশায় একজন মাইক্রোচালক ছিলেন। তিনি ঢাকায় মাইক্রো চালাতেন। শুক্রবার আনুষ্ঠানিকভাবে খালাতো বোনকে বিয়ে করেন সাজেদুর। শনিবার বৌভাত অনুষ্ঠানের আয়োজন চলছিল। ওই অনুষ্ঠানের দই-মিষ্টি আনতে বাড়ি থেকে ভগ্নিপতি মিশন রহমান ও রতনকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে ভবানীপুর বাজারে যান। সেখান থেকে দই-মিষ্টি নিয়ে ভগ্নিপতি রতনকে ভ্যানে তুলে দিয়ে মোটরসাইকেলযোগে মিশনসহ বাড়ির পথে রওনা দেন সাজেদুর। পথিমধ্যে শুটকিগাছা বাজার এলাকায় পৌঁছলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে আত্রাই হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাজেদুরকে মৃত ঘোষণা করেন।

আত্রাই স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তারিকুল ইসলাম বলেন, সাজেদুরকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। এছাড়া তার ভগ্নিপতি মিশনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পরিদর্শক (তদন্ত) লুৎফর রহমান আরো জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে দুর্ঘটনার বিষয়টি আমাদের জানানো হয়েছে। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

এমএসএম / জামান

নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট

ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ

হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল

টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬

হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা

সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ

কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ

টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু

নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান