ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে মেজর পরিচয় দানকারী ৪ প্রতারককে আটক করেছে সেনাবাহিনী


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ১৪-৯-২০২৪ দুপুর ৪:৩৫

পটুয়াখালীতে মেজর পরিচয় দানকারী চার প্রতারককে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে পটুয়াখালী জেলা শিশু একাডেমি সেনা ক্যাম্প থেকে তাদের আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- মো. সালাহ উদ্দিন আহমেদ, আবদুল্লাহ আল মামুন, খান রেজাউল করিম এবং মো. জসিম হাওলাদার। এদের মধ্যে প্রথম তিনজনের বাড়ি পটুয়াখালীর বিভিন্ন এলাকায় এবং জসিম উদ্দিনের বাড়ি বরিশালের বাকেরগঞ্জে।

পটুয়াখালী সেনা ক্যাম্পের মেজর সাইফ জানান, সাদা রংয়ের একটি প্রাইভেটকারে শুক্রবার রাতে ক্যাম্পের সামনে এসে সালাহ উদ্দিন নিজেকে অবসরপ্রাপ্ত মেজর পরিচয় দিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে দেখা করতে চায়। এ সময় তার কথাবার্তা অসংলগ্ন মনে হলে গাড়িসহ তাদের কৌশলে ক্যাম্পের মধ্যে প্রবেশ করানোর ব্যবস্থা করে কর্নেল মোহসীন স্যারকে বিষয়টি অবহিত করি। পরে কর্নেল মোহসীন স্যারের সামনে নিলে সালাহউদ্দিন নিজেকে ১৯নং ফোর্সের অবসরপ্রাপ্ত মেজর পরিচয় দেয়। একপর্যায়ে খোঁজ খবর নিয়ে নিশ্চিত হওয়া যায়, সে আসলে ভুয়া পরিচয় দিয়েছে। পরে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে নিজেকে ভুয়া মেজর স্বীকার  করে। তার সাথে যারা ছিল তারাও একপর্যায়ে নিজেদের ভুয়া সোনাবাহিনীর সদস্য বলে স্বীকার করে।

সেনাবাহিনী সূত্র জানায়, গত এক সপ্তাহ ধরে ওই প্রাইভেটকার নিয়ে তারা চারজন পটুয়াখালীতে অবস্থান করছিলেন। তবে কোথায় কোথায় গেছেন বা কী করেছেন আর কী কারণে মেজর পরিচয় দিয়েছে, সে বিষয়ে ব্যাপক জিঙ্গাসাবাদ শেষে রাতেই তাদের পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয় বলে পটুয়াখালী জেলা সেনা ক্যাম্পের কমান্ডিং অফিসার কর্নেল মোহসীন জানান।

এ ব্যপারে প্রতারণা আইনে মামলার প্রস্তুতি চলছে বলে সদর থানার ওসি মো. জসিম জানিয়েছেন।

এমএসএম / জামান

ধামরাইয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি ৩ লাখ টাকা

জুলাই গণঅভ্যুত্থানে হামলার অভিযোগে পটিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার

জয়পুরহাটে বিআরটএ'র উদ্যোগে নিরাপদ সড়ক বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম

নেত্রকোণার কেন্দুয়ায় প্রতিপক্ষের হামলায় প্রবাসী নিহত, স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

ময়মনসিংহে বিশ্ব মান দিবস পালিত

তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪

বারহাট্টায় মিথ্যা ধর্ষণ মামলা দিয়ে এক ব্যক্তিকে কারাভোগ করানোর অভিযোগে নারীর কারাদণ্ড

পটুয়াখালীর রাঙ্গাবালিতে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেইঃ নির্বাচন কমিশনার সানাউল্লাহ

হাটহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডের আর্দশ গ্রামে মন্দীরের সড়কটি যেন দেখার কেউ নাই

নাজিরপুরে সার জব্দের অভিযানের পর কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ

মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মনপুরায় হামে আক্রান্ত আট বছরের শিশু আছিয়ার মৃত্যু, পরিবারে শোকের মাতম