ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালীতে পাহাড়ি ঢলে ভেসে আসা নারীর মৃতদেহ উদ্ধার


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৯-২০২৪ বিকাল ৫:২

দুই দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে বাঁশখালীর নিম্নাঞ্চল। পাহাড়ি ঢলে ভেসে আসা সিরাজ খাতুন (৫৫) নামে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে বাঁশখালী থানা পুলিশ।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে উপজেলার সরল ইউনিয়নের পাইরাং এলাকার পানি চলাচলের ছড়ার কালভার্টের নিচে আটকে থাকা অবস্থায় পানিতে ভাসমান ওই মহিলার লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে ওই মহিলার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঢলের পানিতে ডুবে মৃত্যুবরণ করা সিরাজ খাতুন পৌরসভার উত্তর জলদির ছুম্মাপাড়া ৪নং ওয়ার্ড এলাকার রব্বান আলীর স্ত্রী।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বাঁশখালীর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পাহাড়ি ঢলের পানিতে ভেসে আসা সিরাজ খাতুন নামে এক বয়স্ক নারীর লাশের খবর পেয়ে শুক্রবার রাতে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। শনিবার সকালে লাশটি তার পরিবারের কাছে হস্তান্তার করা হয়।

এমএসএম / জামান

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির