ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

স্বেচ্ছাসেবক দলের নেতাদের ওপর হামলায় নিহত-আহতের প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ মিছিল


মাগুরা প্রতিনিধি photo মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৯-২০২৪ বিকাল ৬:৪৫

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানীর গাড়িবহরে হামলায় নিহত-আহতের প্রতিবাদে মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দল শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে এসে শেষ হয়।

মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশরাফুজ্জামান শামীম বলেন, শুক্রবার (১৩ সেপ্টেম্বর) গোপালগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানীর গাড়িবহরে হামলায় সংগঠনের কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক শওকত আলী দিদার নিহত হয়েছেন। নিহত শওকত আলী ঢাকায় ক্রিকেট আম্পায়ার ছিলেন।

মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক গোলাম জাহিদ বলেন, আওয়ামী লীগ নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে। হামলায় এসএম জিলানী ও তার স্ত্রী রওশন আরা রত্মা এবং তাদের দুই সন্তানসহ (কলেজ ও দ্বিতীয় শ্রেণিতে অধ্যায়নরত) ৫০ নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় স্বেচ্ছাসেবক দলের সভাপতির বহরে থাকা ১০টি গাড়ি ভাংচুর করা হয়। 

এ সময় আরো বক্তব্য রাখেন- জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হাসানুর রহমান হাসু, যুবদলের মিজানুর রহমান, আব্দুল কুদ্দুসসহ নেতাকর্মীবৃন্দ। বক্তারা অবিলম্বে আসামিদের গ্রেফতার ও বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানান।

এমএসএম / জামান

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার

ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলে ব্যতিক্রমী আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

চট্টগ্রাম ওয়াসার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ ইদ্রিস মিয়ার সেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিতের পরিকল্পনা

আমন ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা

'শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ পুরস্কার পেল রাসিক

রাজস্থলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার মাঝে পুরস্কার বিতরণ

চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়নে সেমিনার

সাতক্ষীরায় চঞ্চল্যকর কলেজ ছাত্র জাকারিয়া হত্যাকাণ্ডের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল