পপুলার লাইফ ইনস্যুরেন্সের ব্যবসা পর্যালোচনা ও উন্নয়ন সভা অনুষ্ঠিত
পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের বরিশাল অঞ্চলের উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর্যালোচনা ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর ) সকালে ঢাকার মতিঝিলে কোম্পানীর সেমিনার কক্ষে ব্যবসা পর্যালোচনা ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।
পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প পরিচালক ও বিভাগীয় সমন্বয়কারী মাসুদ রানা মাসুমের সভাপতিত্বে ব্যবসা পর্যালোচনা ও উন্নয়ন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের উর্দ্ধতন উপ-ব্যবস্থাপনা পরিচালক ( ব্রাঞ্চ কন্ট্রোল ) সৈয়দ মোতাহার হোসেন জনপ্রিয় বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন, ইসলামী ডিপিএস প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক খলিলুর রহমান দুলাল ।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আল-বারাকা ইসলামী একক বীমা প্রকল্পের নির্বাহী পরিচালক মাহবুবুর রহমান, প্রকল্প ইনচার্জ তানভীর আল আজাদ নাঈম, আল আমিন বীমা প্রকল্পের জেনারেল ম্যানেজার মিজানুর রহমান, আমজাদুল হক টুলু, আতিকুর রহমান, ডিজিএম মাসুদ রানা প্রমুখ।
ব্যবসা পর্যালোচনা ও উন্নয়ন সভা শেষে মেয়াদ উত্তীর্ণ বীমা গ্রাহকের হাতে বীমাদাবীর চেক হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।
Sunny / জামান
পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু
ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ
গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত
গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা
ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য র্যালি
উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান
অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
বিএসটিআই'র অভিযান