সাংবাদিকদের সাথে নরসিংদীর নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
নরসিংদীর সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন- নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোবাশ্বের আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অনজন দাশ, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মো. নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোবারক হোসেন প্রমুখ।
বক্তাগণ নরসিংদীতে অবৈধভাবে বালু উত্তোলন, জমি নামজারিতে অনিয়ম, মিল-কলকারখানার দূষিত তরল বর্জ্য নিষ্কাশনে পরিবেশ দূষণ, মাদকের অবাধ বিচরণসহ বিভিন্ন সমস্যা নবাগত জেলা প্রশাসককে অবহিত করেন।
এ সময় জেলা প্রশাসক সাংবাদিকদের আশ্বাস দিয়ে বলেন, প্রতিটি সমস্যার পর্যায়ক্রমে সমাধান করা হবে। তবে এজন্য সকলের আন্তরিক সহযোগিতা থাকতে হবে।
তিনি আরো বলেন, সংখ্যালঘু লোকেরা নরসিংদীতে নিরাপদে থাকবে। সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পণ এবং জাতির চতুর্থ স্তম্ভ। পত্রিকায় তাদের প্রকাশিত সংবাদ দেখে আমরা কাজ করে থাকি। সকলের জন্য আমার দরজা খোলা থাকবে। যে কোনো সমস্যায় আসবেন আপনারা।
মতবিনিময় সভায় স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী
মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২
চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক
পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা
পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু
ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ