রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
উৎসবমুখর পরিবেশে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (১৫ সেপ্টেম্বর) সকালে রাজশাহী নগরীর শিরোইল এলাকায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি শিরোইল বাস টার্মিনাল থেকে রেলগেট হয়ে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে এসে শেষ হয়।
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম ও সাধারণ সম্পাদক রেজাউল করিমের নেতৃত্বে এ শোভাযাত্রায় রাজশাহী টেলিভিশন জার্ণালিস্ট অ্যাসোসিয়েশনের ( আরটিজেএ) সভাপতি ও মোহনা টিভির রাজশাহী ব্যুরোপ্রধান মেহেদী হাসান শ্যামল অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। পরে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী ও পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মাহফিল শেষে প্রীতিভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও রাজশাহী সাংবাদিক কল্যাণ সমিতির মহাসচিব, বাংলাদেশ প্রতিদিন ও দেশ টিভির সিনিয়র সাংবাদিক কাজী শাহেদ, বৈশাখী টিভির সিনিয়র সাংবাদিক আব্দুস সাত্তার ডলার ও বরেন্দ্র প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ফারুক আহমেদ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের প্রেসিডিয়াম মেম্বার আবু কাওসার মাখন, শাহিনুর রহমান সোনা, লিয়াকত হোসেন, সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন মণ্ডল, সহ-সভাপতি আনসার তালুকদার স্বাধীন, সহ-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জীবন, সাংগঠনিক সম্পাদক আল আমিন হোসেন, কোষাধ্যক্ষ ওদুদুজ্জামান সুবাস, প্রচার সম্পাদক রাফিজ বিন সরকার পাভেল, ক্রীড়া সম্পাদক ফায়সাল হোসেন, নির্বাহী সদস্য আল আমিন পাপন, এসএম শফিকুল আলম ইমন, আক্তার হোসেন হীরাসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে
জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন
বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু
লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ
কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত
আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
না ফেরার দেশে চলে গেলেন দর্শনা পুরাতন বাজারের পরিচিত মুখ বকুল শাহ