ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

রৌমারীতে ব্রহ্মপুত্র নদে যুবক নিখোঁজ


লতিফুর রহমান লিংকন, নাগেশ্বরী photo লতিফুর রহমান লিংকন, নাগেশ্বরী
প্রকাশিত: ১৫-৯-২০২৪ দুপুর ৪:৩৭

ব্রক্ষপুর নদে গোসল করতে গিয়ে শাহআলম নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। এ সময় সজিম (১০) নামে এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নে ধনারচর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গত চার দিন আগে শাহআলম (১৮) তার নানা নুরুল ইসলাড়ে বাড়িতে বেড়াতে আসেন। ঘটনার দিন সকালে নানা নুরুল ইসলাম ও মামাতো ভাই সজিমসহ ব্রক্ষপুত্র নদের পশ্চিম পাড়েন একটি চরের জমি মাপজোক করতে যান। পরে মামাতো ও ফুফাতো ভাই মিলে নদীতে গোসল ও সাঁতরে পার হওয়ার চেষ্টা করেন।

পথিমধ্যে গাজীপুর জেলার সখিপুর উপজেলার সেনাবর গ্রামের বাদশার ছেলে শাহআলম নদীতে ডুবে যায়। পরে বিষয়টি রৌমারী ফায়ার সার্ভিসকে খবর দিলে তাদের দক্ষ ডুবরি না থাকায় পার্শ্ববর্তী জামালপুর জেলা ফায়ার সাভিস থেকে তারা মিয়া নামে এক ডুবরি আসেন বিকাল সাড়ে ৩টার দিকে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি নদীতে নিখোঁজ শাহআলমের লাশ উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে খাদ্যগুদামের সীমানাপ্রাচীর নির্মাণে পুরোনো রড ব্যবহার, কাজ বন্ধ

ভোলা সাইক্লোনের ৫৬ বছর: মনপুরাসহ উপকূলে আজও বয়ে বেড়াচ্ছে স্বজন হারানোর ক্ষত

আধুনিক যন্ত্রের দাপটে দুমকিতে বিলুপ্তির পথে গরু-লাঙলের হালচাষ

বাউফলে মানুষের বিচ্ছিন্ন হাত-পা উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী আ.লীগ নেতা, মধুখালীতে বিএনপির ক্ষোভ

টাকা ও শেয়ারের প্রলোভনে সর্বস্বান্ত, প্রতারক শফিকুলের বিরুদ্ধে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা