বকেয়া বেতন আদায়ের দাবিতে সাবেক এমপি কিরনের কারখানার শ্রমিকদের মানববন্ধন
নোয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মামুনুর রশীদ কিরনের মালিকানাধীন কারখানার শ্রমিকরা পাওনা বকেয়া বেতন আদায়ের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। রোববার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার গ্লোব বিস্কুট অ্যান্ড ডেইরি মিল্ক লিমিটেডের সামনের চৌরাস্তা-সোনাপুর আঞ্চলিক মহাসড়কের সামনে এ কর্মসূূচি পালিত হয়।
একাধিক শ্রমিক অভিযোগ করে বলেন, ২০২৩ সালের ডিসেম্বর থেকে গ্লোব বিস্কুট অ্যান্ড ডেইরি মিল্ক লিমিটেড লোকসান দেখিয়ে শ্রমিকদের বেতন না দিয়ে কর্মীদের ছাঁটাই করে। ছাঁটাইকৃত কর্মীরা কর্তৃপক্ষের সাথে কয়েকবার যোগাযোগ করার পরও তারা বকেয়া বেতন দিতে গড়িমসি করে। এর জের ধরে রবিবার সকালে গ্লোব বিস্কুট অ্যান্ড ডেইরি মিল্ক লিমিটেডের কর্মকর্তাদের সাথে বকেয়া বেতন আদায়ের বিষয়ে কথা বলতে যান ২০০-২২০ জন শ্রমিক। তখন কর্তৃপক্ষ শ্রমিকদের সাথে কথা না বলে কারখানার প্রধান ফটক লাগিয়ে দেয়। এতে আন্দোলনকারী শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে চৌরাস্তা-সোনাপুর আঞ্চলিক মহাসড়কের দুই পাশে গ্লোব ফ্যাক্টরির সামনে অবস্থান নেন। এতে গ্লোব ফ্যাক্টরির সামনে যান চলাচল ১৫ মিনিট বন্ধ থাকে।
অভিযোগের বিষয়ে জানতে নোয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মামুনুর রশীদ কিরনের মুঠোফোনে কল করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়। তবে স্থানীয়রা জানান, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি গা-ঢাকা দিয়েছেন।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের বকেয়া বেতন নিয়ে সমস্যা সমাধানে কারখানার অফিস কক্ষে আলোচনায় বসেন। বৈঠকে সিন্ধান্ত হয় নভেম্বর মাসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করবে মালিক পক্ষ।
এমএসএম / জামান
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত