ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে নাজিম উদ্দিনের ‘কেউ কেউ কথা রাখে’ বই নিয়ে আলোচনা
ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফে বাংলাদেশি রহস্য-ঔপন্যাসিক মোহাম্মদ নাজিম উদ্দিনের ‘কেউ কেউ কথা রাখে’ উপন্যাস নিয়ে সাহিত্য আড্ডার আয়োজন করেছে। ৯ সেপ্টেম্বর ২০২৪ আলোচনায় লেখকের উপস্থিতিতে উপন্যাসটি নিয়ে রিডিং ক্যাফের সদস্যদের সমালোচনামূলক এবং বিশ্লেষণধর্মী আলোচনা অনুষ্ঠানকে অনন্য মাত্রা দিয়েছে। এই সাহিত্য আড্ডায় লেখকের আলোচনা রিডিং ক্যাফের সদস্যদের উপন্যাসটির মূল থিম এবং বর্ণনা আরও গভীরভাবে বুঝতে সহায়তা করেছে।
বাংলাদেশের স্বাধীনতাপরবর্তী সময়ের পটভূমিতে রচিত বই ‘কেউ কেউ কথা রাখে’-তে বর্ণিত হয়েছে সেই সময়ে রাজনৈতিক প্রেক্ষাপটে সংগঠিত রহস্যঘেরা হত্যাকাণ্ড। বইটিতে সেই সময়ের সামাজিক ও রাজনৈতিক অবস্থার একটি যুগোপযোগী চিত্র চিত্রায়িত হয়েছে, যা পাঠকদের রহস্য এবং ইতিহাসের মিশ্রণে এক অনন্য দৃষ্টিভঙ্গি প্রদান করতে সক্ষম হয়েছে। বাংলাদেশের অন্যতম রহস্য-সাহিত্যিক মোহাম্মদ নাজিম উদ্দিন এই সাহিত্য আলোচনায় নিজের চিন্তাভাবনা তুলে ধরে আলোচনায় তাঁর এই বইটি নির্বাচন করার জন্য পাঠচক্রের সদস্যদের ধন্যবাদ জানান। বাংলাদেশের সাহিত্য জগতে এই বইটি কীভাবে তাঁর শ্রেষ্ঠ সাহিত্যকর্ম হিসেবে অম্লান রয়েছে, সেই বিষয় নিয়েও তিনি কথা বলেন।
ব্যাংকের সহকর্মীদের পড়ার অভ্যাস সম্পর্কে মন্তব্য করে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, “বই শুধু জ্ঞানের উৎসই নয়, বরং সুস্থতা ও সমৃদ্ধির এক শক্তিশালী হাতিয়ারও। একটি সুন্দর বই পাঠকদের মনে নতুন চিন্তাভাবনার জাগরণ ঘটানোর পাশাপাশি বিভিন্ন জটিল বিষয়েও ভাবতে সহায়তা করতে পারে; ঠিক যেমনটি মোহাম্মদ নাজিম উদ্দিনের ‘কেউ কেউ কথা রাখে’ বইটি আমাদের রাজনৈতিক ইতিহাসের সূক্ষ্মতা নিয়ে চিন্তাভাবনা করতে শিখিয়েছে।
ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফে অর্থপূর্ণ সাহিত্য আলোচনার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রেখে চলছে। বাংলাদেশের সাহিত্য জগতে পাঠক ও লেখকদের সংযুক্ত হয়ে সাহিত্যিক আলোচনা এবং পরস্পরের দৃষ্টিভঙ্গি একে অন্যের সাথে শেয়ার করতে এটি একটি সময়োপযোগী প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত।
এমএসএম / জামান
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত
পিক্সেল থেকে পার্সপেক্টিভ: তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি
বিএমইউতে জাতীয় শিশু ক্যান্সার সচেতনতা মাস ২০২৬ উপলক্ষে র্যালি