রায়পুরে কৃষকদের মাঝে ধানের চারা বিতরণ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সদস্য সুজন পাটোয়ারীর উদ্যোগে সম্প্রতি বন্যায় ক্ষতিক্ষস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের চারা বিতরণ করা হয়েছে। বন্যাপরবর্তী খাদ্য সংকট মোকাবিলায় দুই শতাধিক কৃষকের মাঝে এসব চারা বিতরণ করা হয়। রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রায়পুর ফিশ হ্যাচারিতে এ চারা বিতরণ করা হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রায়পুর পৌর বিএনপির সহ-সভাপতি অ্যাড. আব্দুল মজিদ চৌধুরী, জেলা যুবদলের সহ-সভাপতি ও রায়পুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম আলমাস, উপজেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুর রহমান হৃদয়, উপজেলা কৃষক দলের যুগ্ম-আহ্বায়ক সেলিম হোসেন প্রমুখ।
সুজন পাটোয়ারী বলেন, সাম্প্রতিক বন্যায় রোপা ধানের বীজতলা ও ফসলি জমি ক্ষতিগ্রস্ত হওয়ায় চারা সঙ্কটে পড়েন চাষিরা। এ সঙ্কট উত্তরণে আপাতত রায়পুর পৌরসভার ক্ষতিগ্রস্তদের পাশে থেকে সহযোগিতা করার এ ক্ষুদ্র প্রয়াস। মানবিক এ কাজে সহযোগিতার হাত প্রসারিত করা সকল বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীসহ রায়পুরের বিএনপি ও অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।
এমএসএম / জামান
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার