পটুয়াখালীর দুমকিতে চাঁদার দাবিতে চিকিৎসককে মারধর
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের দায়িত্বরত চিকিৎসক ডা. এটিএম নাসির উদ্দীনকে শারীরিকভাবে লাঞ্ছিত ও ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির সেক্রেটারি সাইফুল মৃধা ও তার চার সহযোগীর বিরুদ্ধে।
সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রটি গত ২৮ আগস্ট বেলা ১১টার দিকে পবিপ্রবির মেডিকেল সেন্টারে ঢুকে কর্তব্যরত চিকিৎসক ডা. এটিএম নাসির উদ্দিনকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং রাতের মধ্য ৫ লাখ টাকা চাঁদা দিতে হুমকি দেয়। দাবিকৃত চাঁদার টাকা না দিতে পারলে চাকরি ছেড়ে চলে যেতে বলে। এ ব্যাপারে ভুক্তভোগী ডা. এটিএম নাসির উদ্দন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর একটি লিখত অভিযোগ করেছেন।
লিখিত আবেদনে তিনি (ডা. এটিএম নাসির উদ্দীন) উল্লেখ করেন, বিএনপি নেতা সাইফুল মৃধা, মাসুদ মৃধা, জসিম উদ্দিন (১), জসিম উদ্দিন (২), ও জসিম মিয়া নামে ৫-৬ যুবক তার অফিস কাম চেম্বারে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে তাকে শারীরিকভাবে হেনস্থা, অশ্লীল গালাগাল দেয় এবং ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদার টাকা না দিতে পারলে চাকরি ছেড়ে চলে যেতে বলে হুমকি দিয়ে যায়। এতে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিযুক্ত চাঁদাবাজদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেবেন কিনা- এমন প্রশ্নে ডা. নাসির উদ্দিন বলেন, দেশের চলমান অস্থিতিশীল অবস্থার কারণে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। পরিবেশ শান্ত হলে মামলা করবেন বলে জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এসএম হেমায়েত জাহান অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন।
অভিযুক্ত বিএনপি নেতা সাইফুল আলম মৃধাকে বেশ কয়েকবার ফোন করা হলেও কল রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।
এমএসএম / জামান
শিক্ষকের বিদায়ে অশ্রুসিক্ত ডাঙ্গীরহাট স্কুল অ্যান্ড কলেজ
ধামরাইয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি ৩ লাখ টাকা
জুলাই গণঅভ্যুত্থানে হামলার অভিযোগে পটিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার
জয়পুরহাটে বিআরটএ'র উদ্যোগে নিরাপদ সড়ক বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম
নেত্রকোণার কেন্দুয়ায় প্রতিপক্ষের হামলায় প্রবাসী নিহত, স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা
ময়মনসিংহে বিশ্ব মান দিবস পালিত
তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪
বারহাট্টায় মিথ্যা ধর্ষণ মামলা দিয়ে এক ব্যক্তিকে কারাভোগ করানোর অভিযোগে নারীর কারাদণ্ড
পটুয়াখালীর রাঙ্গাবালিতে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেইঃ নির্বাচন কমিশনার সানাউল্লাহ
হাটহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডের আর্দশ গ্রামে মন্দীরের সড়কটি যেন দেখার কেউ নাই
নাজিরপুরে সার জব্দের অভিযানের পর কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ