কো-ব্র্যান্ডেড ফোরজি স্মার্টফোন আনল গ্রামীণফোন ও সিম্ফনি
কো-ব্র্যান্ডেড ফোরজি স্মার্টফোন সিম্ফনি অ্যাটম ফাইভ নিয়ে এলো গ্রামীণফোন ও সিম্ফনি। বাংলাদেশে তৈরি সাশ্রয়ী মূল্যের এই স্মার্টফোনে রয়েছে উন্নতমানের হ্যান্ডসেটের মতো প্রিমিয়াম সব ফিচার। ফলে অত্যাধুনিক প্রযুক্তিগুলো এখন চলে এসেছে সবার হাতের মুঠোয়। এই অংশীদারিত্ব ইন্টারনেটের শক্তিকে কাজে লাগিয়ে মানুষের জীবনকে সক্ষম ও রূপান্তরিত করতে সমাজের ক্ষমতায়নে গ্রামীণফোনের লক্ষ্যকে প্রতিফলিত করে। ৬ দশমিক ৭৫ ইঞ্চির প্রাণবন্ত এইচডি প্লাস ডিসপ্লের সিম্ফনি অ্যাটম ফাইভ-এ রয়েছে ১.৬ গিগাহার্টজ অক্টা-কোর প্রসেসর।
ফোনটিতে রয়েছে ৪জিবি সম্প্রসারণযোগ্য ৮ জিবি র্যাম ও ৬৪ জিবি রম, একটি ৫২ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা ও ৫ হাজার মিলি এ¤িপয়ারের দীর্ঘস্থায়ী ব্যাটারি। কো-ব্র্যান্ডেড অ্যাটম ফাইভ স্মার্টফোনটি পাওয়া যাবে বেশ কয়েকটি আকর্ষণীয় রঙে, যার মধ্যে রয়েছে ডিভাইন গোল্ড, মেরিন ব্লু, অক্সি ব্ল্যাক ও টাইটানিয়াম গ্রে। অসাধারণ বৈশিষ্ট্যসম্পন্ন এবং সাশ্রয়ী এই স্মার্টফোনটির মূল্য ৮ হাজার ৪৯৯ টাকা (অনলাইনে কেনার ক্ষেত্রে ভ্যাট ছাড়া)। গ্রামীণফোন এক্সপেরিয়েন্স সেন্টার, গ্রামীণফোন সেন্টার (জিপিসি), জিপি অনলাইন শপ এবং সিম্ফনি আউটলেট থেকে স্মার্টফোনটি কিনতে পারবেন গ্রাহকরা।
অত্যাধুনিক বৈশিষ্ট্যগুলো ছাড়াও গ্রাহকরা অ্যাটম ফাইভ কেনার ক্ষেত্রে আকর্ষণীয় ডেটা অফার উপভোগ করতে পারছেন। প্রি-ইনস্টল করা মাইজিপি অ্যাপের মাধ্যমে গ্রাহকরা ১৯৯ টাকায় ৩০ দিন মেয়াদসহ ৭জিবি ইন্টারনেট (৪জিবি নিয়মিত ডেটা+৩জিবি সোশ্যাল মিডিয়ার জন্য) উপভোগ করতে পারবেন। এই এক্সক্লুসিভ প্যাকটি শুধুমাত্র কো-ব্র্যান্ডেড স্মার্টফোন ক্রয়কারী গ্রাহকদের জন্য ও সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে ।
সক্রিয় হওয়ার পর ছয় মাস পর্যন্ত অফারটি একাধিকবার উপভোগ করা যাবে। গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ সাজ্জাদ হাসিব বলেন, সিম্ফনির সাথে অংশীদারিত্বের ভিত্তিতে সিম্ফনি অ্যাটম ফাইভ স্মার্টফোন আনতে পেরে আমরা আনন্দিত। গ্রাহকদের হাতে সাশ্রয়ী, আধুনিক ও উদ্ভাবনী প্রযুক্তি পৌঁছে দিতে আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন এই পদক্ষেপ। আজকের প্রতিনিয়ত পরিবর্তনশীল ডিজিটাল বিশ্বে কানেক্টিভিটি আগের চেয়েও অনেক বেশি গুরত্ব¡পূর্ণ। আর সিম্ফনি এটম ফাইভ আরো অনেক মানুষকে নির্ভরশীল ও ফিচারসমৃদ্ধ স্মার্টফোন ব্যবহারের সুযোগ করে দেওয়ার পাশাপাশি দিচ্ছে স্টাইল ও কার্যকারিতার নিশ্চয়তা।
অনন্য ডিজাইন ও শক্তিশালী ফিচারের বদৌলতে স্মার্টফোনটি নিশ্চিতভাবে তরুণদের মধ্যে সাড়া ফেলবে; যারা একই সাথে স্টাইল, পারফরম্যান্স ও সাশ্রয়ের সমন্বয় চান। গ্রামীণফোন গ্রাহকদের ক্ষমতায়নে বিশ্বাসী, বিশেষ করে তরুণদের ক্ষমতায়নে। তাদের হাতে আমরা এমন টুল পৌঁছে দিতে চাই যাতে তারা সংযুক্ত থাকতে, তথ্য জানতে এবং পারস্পরিক যোগাযোগ রক্ষা করতে পারেন। আর এটম ফাইভ হল সাশ্রয়ী, দুর্দান্ত এবং আধুনিক প্রযুক্তির নিখুঁত সমন্বয়। আমাদের বিশ্বাস, ডিভাইসটি গ্রাহকদের মধ্যে সাড়া ফেলবে এবং মোবাইল ফোন ব্যবহারে আনবে ভিন্ন মাত্রা।
Sunny / জামান
বসুন্ধরা স্পোর্টস সিটির বাস্কেটবল কোর্ট পরিদর্শনে ফেডারেশনের শীর্ষ কর্মকর্তারা
১৪তম ঈদ আনন্দ ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট ও বিনোদন প্রতিযেগিতা-২০২৬ অনুষ্ঠিত
ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া
শাহ্জালাল ইসলামী ব্যাংকের ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত
“গ্লোবাট ট্রিপল বোনাস অফার” কনজ্যুমার ক্যাম্পেইনের শুভ উদ্বোধন
শিল্প রক্ষায় পাঁচ দফা দাবিতে পাবনায় বিড়ি শ্রমিকদের মানববন্ধন
এনআরবিসি ব্যাংকের সদ্যনিয়োগপ্রাপ্ত এমটিওদের বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত
ঈদ উপহার পেলেন ২৮,৩৬৫ জন আনসার-ভিডিপির সদস্য ও কর্মচারী
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯১৯তম সভা অনুষ্ঠিত
রিয়েলমির ঈদ ক্যাম্পেইনে থাকছে ক্যাশব্যাক, বিশেষ অফার ও নিশ্চিত উপহার
কমিউনিটি ব্যাংকের SICIP উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত ব্যবসায়িক দক্ষতা ও টেকসই কর্মসংস্থান সৃষ্টিই লক্ষ্য
বাংলাদেশ ব্যাংক এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর মধ্যে দুইটি পুন:অর্থায়ন স্কিমের আওতায় অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত