লোহাগাড়ায় নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি মিরখিল এলাকার পান ব্যবসায়ী ইছহাক সওদাগরের ছেলে মোহাম্মদ হাসান (৩৬)'র নিখোঁজের তিনদিন পর মরদেহ উদ্ধার করা হয়েছে।
১৫ সেপ্টেম্বর, রোববার আনুমানিক রাত সাড়ে ১১ টার সময় উপজেলার চুনতি মিরিখিল রেললাইনের পাশে একটি ব্রিজের নিচ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, মোহাম্মদ হাসান চুনতি বাজারে তার বাবার সাথে পানের ব্যবসা করতেন। সে গত ১২ সেপ্টেম্বর রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন। এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরও তার সন্ধান মিলছিল না। রোববার রাতে স্থানীয়রা হাসানের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তার পকেটে থাকা টাকা ছিনতাই করে হত্যা করে ব্রিজের নিচে ফেলে চলে যান।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ঘটনার স্যততা নিশ্চিত করে বলেন মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার