রুয়েটের উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উদ্যোগে রুয়েট ক্যাম্পাসে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) বেলা সাড়ে ১১টায় রুয়েট ক্যাম্পাসে এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম সেখ। সপ্তাহব্যাপী এ কর্মসূচিতে রুয়েট ক্যাম্পাসে ফলদ, বনজ-ঔষধীসহ এক হাজার বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হবে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- রুয়েটের রেজিস্ট্রর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. সেলিম হোসেন, ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. রবিউল আওয়াল, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মিয়া মো. জগলুল সাদত, কেন্দ্রীয় কম্পিউটার সেন্টারের প্রশাসক ড. মো. আলী হোসেন, ছাত্রকল্যাণ উপ-পরিচালক মামুনুর রশীদ ও আবু সাঈদ, রুয়েট অফিসার সমিতির সভাপতি দিলীপ কুমার ঘোষ, রুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি নাঈম রহমান নিবিড়, কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন শুভ প্রমুখ ।
উল্লেখ্য, ইতিপূর্বে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সলর প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম সেখ ভারসাম্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশের কথা বিবেচনায় নিয়ে রুয়েট ক্যাম্পাসে বিপুলসংখ্যক বৃক্ষরোপণ করেছিলেন।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন