পটুয়াখালীতে ব্যবসায়ীর বাড়িতে ভাংচুর-লুটপাটের অভিযোগ
পটুয়াখালীতে মো. রহমত মিয়া নামে এক হোটেল ব্যবসায়ীর বাড়িতে ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি বাজারে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনার বিচার চেয়ে থানায় ও পটুয়াখালী সেনাবাহিনীর ক্যাম্পে লিখিত অভিযোগ করেছেন ব্যবসায়ী রহমত মিয়া।
রহমত মিয়া বলেন, বাবার জায়গায় আমরা দুই ভাই বাড়ি করেছি। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে জিয়াদ হোসেন, আলতাফ মৃধা, রুবেল গাজী, আরশেদ মৃধা ও সাদেক মৃধাসহ ১৫-২০ জন আমাদের বাড়িতে সন্ত্রাসী হামলা করেন। আমাদের ঘরের মধ্যে ঢুকে আসবাপত্র ভাংচুর করে এবং নগদ টাকা ও স্বর্নলংকার লুটপাট করে নিয়ে যায়। পরে ভেকু মেশিন দিয়ে আমার ও আমার ছোট ভাইয়ের ঘরবাড়ি গুঁড়িয়ে দিয়েছে তারা। এসময় ঘরের মধ্যে থাকা লোকজন প্রতিবেশীর বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছেন।
তিনি আরো বলেন, জিয়াদের সাথে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে পটুয়াখালী সিনিয়র সহকারী জজ আদালতে মামলা চলমান রয়েছে। ওই মামলায় স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন আদালত।
লাউকাঠি বাজারের ব্যবসায়ী মোঃ জাকির শেখ বলেন, আনুমানিক ১২ টার দিকে দিকে ১৫-২০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে এসে রহমত মিয়ার ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট করা হয়েছে । এবিষয়ে জি.এম জিয়াদ হোসেন বলেন, আমি তাদের বাড়িতে কিছু করি নাই। রহমত মিয়ার বাবা আলী আকবর ২০২৩ সালের ডিসেম্বর মাসে ওই জমি ঘরসহ আমার কাছে বিক্রি করেছেন । আমার দলিলে ওই জায়গার চৌহদ্দি দেয়া আছে। তারা আমাকে দোকানসহ জমি বুঝিয়ে দিয়েছেন। তবে কিছু জমি তারা জোরপূর্বক দখলে করে রেখেছে। এবিষয়ে একাধিকবার সালিসি মিমাংসায় বসাও হয়েছে।
পটুয়াখালী সদর থানার ওসি মো. জসিম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
ধামরাইয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি ৩ লাখ টাকা
জুলাই গণঅভ্যুত্থানে হামলার অভিযোগে পটিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার
জয়পুরহাটে বিআরটএ'র উদ্যোগে নিরাপদ সড়ক বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম
নেত্রকোণার কেন্দুয়ায় প্রতিপক্ষের হামলায় প্রবাসী নিহত, স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা
ময়মনসিংহে বিশ্ব মান দিবস পালিত
তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪
বারহাট্টায় মিথ্যা ধর্ষণ মামলা দিয়ে এক ব্যক্তিকে কারাভোগ করানোর অভিযোগে নারীর কারাদণ্ড
পটুয়াখালীর রাঙ্গাবালিতে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেইঃ নির্বাচন কমিশনার সানাউল্লাহ
হাটহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডের আর্দশ গ্রামে মন্দীরের সড়কটি যেন দেখার কেউ নাই
নাজিরপুরে সার জব্দের অভিযানের পর কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ
মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন