মাধবদী গার্লস স্কুল অ্যান্ড কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কেরাত ও কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা, দোয়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে নরসিংদীর মাধবদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ। সোমবার (১৬ সেপ্টেম্বর) কলেজ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ হারুনূর রাশীদ শাহ্ ফকির।
সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সহকারী অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকী, স্কুল অ্যান্ড কলেজ গভর্নিং বডির সদস্য কাদির মোল্লা, সহকারী অধ্যাপক ও কলেজ শাখার শিক্ষক প্রতিনিধি আবদুল ওয়াদুদ, সাংবাদিক এমদাদুল ইসলাম খোকন, সিনিয়র শিক্ষক হাসান আলী, সহকারী অধ্যাপক আবু তাহের, সিনিয়র শিক্ষক শেখ মো. কামাল উদ্দিন, সহকারী শিক্ষক শরীফ মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে হজরত মুহম্মদ (সা.)-এর জন্ম ও জীবন ইতিহাস নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় বক্তারা বলেন, মহানবীর জীবনদার্শকে অনুসরণ করে আমাদের জীবন চলার পথ সহজ করতে হবে, যাতে আমরা মানুষের মতো মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি। তাহলেই আমাদের মানব জীবন স্বার্থক হবে।
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কুল কর্তৃপক্ষ হামদ-নাত, কুইজ ও রচনা প্রতিযোগিতার আয়োজন করে। এতে তিনটি ক্যাটাগরিতে ১৫ জন বিজয়ীকে পুরস্কার প্রদান করেন উপস্থিত অতিথিবৃন্দ।
এমএসএম / জামান
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী
মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২
চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক
Link Copied