ভারতবিরোধী লাইভ করায় ভিসা বাতিল
লালমনিরহাটের পাটগ্রামে ভারত ভ্রমণে গিয়ে ফেইসবুকে ভারতবিরোধী লাইভ করায় আলমগীর শেখ আলম (৩৫) নামে এক যুবকের ভিসা বাতিল করেছে ভারতীয় কর্তৃপক্ষ। আলমগীর শেখ আলম পাটগ্রাম পৌর শহরের জুম্মাপাড়া এলাকার নুরু শেখের ছেলে।
রোববার (১৫ সেপ্টেম্বর) টুরিস্ট ভিসায় ভ্রমণ শেষ করে বুড়িমারী স্থলবন্দর দিয়ে বাংলাদেশ আসার সময় চ্যাংরাবান্দা ইমিগ্রেশন পুলিশ আলমগীরকে আটক করে। তার সাথে থাকা সফরসঙ্গীরা চ্যাংরাবান্দা ইমিগ্রেশন মারফত বাংলাদেশ আসার পর বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশকে বিষয়টি অবগত করেন। পরবর্তীতে বাংলাদেশী ইমিগ্রেশন পুলিশ চ্যাংরাবান্দা ইমিগ্রেশন পুলিশের সাথে যোগাযোগ করলে আলমগীর শেখকে আটকের বিষয়টি নিশ্চিত হয়।
ইমিগ্রেশন পুলিশ জানায় - ৩ সেপ্টেম্বর আলমগীর শেখ আলম ভারতে ঘুরতে যায়।সেখানে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভারতবিরোধী লাইভ করায় ভারতের নিরাপত্তা কর্মকর্তাদের নজরে আসে। ভ্রমণ শেষে চ্যাংরাবান্দা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ফেরত আসার সময় আটক করে কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদের পর ভিসা বাতিল করে বাংলাদেশে পাঠানো হয়।
আলমগীর শেখ আলমের ফেসবুক পোস্ট থেকে জানা যায়, ভারতের আগ্রার তাজমহলে গিয়ে একটি লাইভে বলেন, ১৯৭১ সালে ভারত আমাদের অনেক সহযোগিতা করছেন,পাশাপাশি পাকিস্তান থেকে আমাদের ভাগ করে দিয়েছেন। এবার বাংলাদেশের জনগণ মিলে আমরা ভারতকে ভাগ করতে চাই। মনিপুরের জয় হোক। পাশাপাশি আমার বাংলা আমি ফেরত চাই। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা আসাম রাজ্য বাংলাদেশের কাছে ফেরত দিতে বলেন।
বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ আহসান হাবীব বলেন, রোববার(১৫ সেপ্টেম্বর)রাত ১০ টার দিকে চ্যাংরাবান্দা কর্তৃপক্ষ আটককৃত আলমগীর শেখ আলমকে তদন্ত শেষে ভিসা বাতিল করে আমাদের কাছে হস্তান্তর করে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
Link Copied