ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু
চট্টগ্রামের মিরসরাইয়ে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু ঘটে। শুক্রবার (১৫ মে) রাত আনুমানিক ৯টার দিকে নিজ বাড়িতে মাদক সেবন করা নিয়ে বাবা আহমদ ডিলারের সাথে মিলনের তীব্র বাগবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে চরম ক্ষিপ্ত হয়ে মিলন লাঠি দিয়ে তাঁর বৃদ্ধ বাবাকে এলোপাতাড়ি মারধর করেন। লাঠির আঘাতে গুরুতর জখম হয়ে পরিবারের সদস্যরা উদ্ধার করার আগেই ঘটনাস্থলে আহমদ ডিলারের মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, অভিযুক্ত ইব্রাহীম হোসেন মিলন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং বিভিন্ন সামাজিক অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। পরিবারের সদস্যরা বারবার চেষ্টা করেও তাকে মাদক থেকে দূরে সরাতে পারছিলেন না।
নৃশংস হামলার শিকার হয়ে এক বৃদ্ধ বাবার করুণ মৃত্যু হয়েছে। নিহত আহমদ ডিলার উপজেলার করেরহাট ইউনিয়নের পূর্ব অলিনগর বিশ্বটিলা এলাকার বাসিন্দা। ঘটনার পর পরই স্থানীয় জোরারগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ছেলে ইব্রাহীম হোসেন মিলনকে আটক করতে সক্ষম হয়েছে।
হত্যাকাণ্ডের খবর পাওয়ার পর পরই জোরারগঞ্জ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। রাত ১২টার দিকে তারা বাড়ি থেকে অভিযুক্ত মিলনকে আটক করে এবং নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতেই যে বৃদ্ধ বাবার মৃত্যু হয়েছে, তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
ঝালকাঠির রাজাপুরে গালুয়া বাজারে ১৪৪ ধারা জারি, পাল্টাপাল্টি মানববন্ধন নিষিদ্ধ
সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠিত
অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র
বরিশাল প্রেসক্লাবের অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন
রৌমারীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু, আটক ১
দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরাম (ডিএনইউএফ) অনুষ্ঠিত
কুড়িগ্রামে সাংস্কৃতিক সংগঠন হিজিবিজির উদ্যোগে কার্টুন ড্রয়িং কর্মশালা অনুষ্ঠিত
রায়গঞ্জে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল গোডাউন-দোকান; ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা
ছাত্রশক্তির সাতকানিয়া শাখার কমিটি অনুমোদন
কুতুবদিয়ায় আগুনে ৩৩ পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত, ক্ষতি কোটি টাকার কাছাকাছি
শিবচরে পদ্মায় অভিযান, ৯ জেলে আটক ও ৩ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস