আমি সবার এমপি, সবার কল্যাণে কাজ করবো : প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
আমি সবার এমপি, আমি সবার প্রতিমন্ত্রী, সবার কল্যাণে আমি কাজ করবো বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
বোদা উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশলী অধিপ্তরের আয়োজনে শনিবার (১৬ মে) সকালে বোদা উপজেলা পরিষদের সম্প্রসারিত কমপ্লেক্স এর ৪ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, আমার লক্ষ্য একটাই পঞ্চগড় জেলার বোদা-দেবীগঞ্জের প্রতিটি মানুষের মুখে হাসি ফোটানো। আপনি যে দল করেন, যে ধর্ম করেন সেটা আমার দেখার বিষয় নয়। আমি বোদা উপজেলাকে মানসম্মত, সৌন্দর্য্য মন্ডিত সহ ধেলাধুলা কৃষ্টি কালচারে শ্রেষ্ঠ উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য ইতিমধ্যে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। আমি বোদা উপজেলাকে শ্রেষ্ঠ উপজেলা হিসেবে গড়ে তুলবো।
আসুন সবাই এক্যমত হয়ে কাজ করে বিগত দিনের গ্লানিকে পদদলিত করে, একাত্তরের মুক্তিযুদ্ধকে ধারণ করে, চব্বিশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে সামনে রেখে সবার আগে বাংলাদেশকে গড়ে তুলি।
ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল, বোদা থানার ওসি সোয়েল রানা, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ অনু সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
একই স্থানে বোদা উপজেলার কালবৈশাখি ঝড়ে ক্ষতিগ্রস্থ্য গরীব ও অসহায় ৪০ জন মানুষের মাঝে ৩ হাজার নগদ টাকা ও ১ বান করে টিন প্রদান করা হয়।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ