ভূরুঙ্গামারীতে সার্কেল এএসপি নেতৃত্বে ভারতীয় প্রাসাধনী ও বাসুমতি চাল জব্দ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সার্কেল এএসপির নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই প্রসাধনী ও বাসুমতি চাল জব্দ করা হয়েছে। শনিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার মহিলা ডিগ্রি কলেজ সংলগ্ন একটি বাসা থেকে এসব পণ্য জব্দ করে ভূরুঙ্গামারী থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জনাব মুনতাসির মামুন মুনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে প্রায় ৩৫ প্রকারের ভারতীয় প্রসাধনী সামগ্রী এবং প্রায় ৩০০ কেজি ভারতীয় বাসুমতি চাল উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের বাজারমূল্য ১লক্ষ ২৯ হাজার ৮০৪ টাকা বলে জানিয়েছে পুলিশ।পুলিশ জানায়, উপজেলার মহিলা ডিগ্রি কলেজের পিছনে একটি বাসা ভাড়া নিয়ে একটি সংঘবদ্ধ চোরাকারবারি চক্র দীর্ঘদিন ধরে ভারতীয় প্রসাধনী ও বাসুমতি চাল মজুদ ও বিপণন করে আসছিল। চক্রটি মূলত কুড়িগ্রাম সদরকে কেন্দ্র করে পরিচালিত হলেও ভূরুঙ্গামারী উপজেলার ভোটহাট এবং কচাকাটা থানার মাদারগঞ্জ ও নারায়ণপুর সীমান্ত এলাকা ব্যবহার করে এসব পণ্য অবৈধভাবে দেশে প্রবেশ করাতো। দীর্ঘদিনের গোপন নজরদারি ও তথ্য সংগ্রহের ভিত্তিতে পুলিশ এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় বাড়ি থেকে বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ করা হলেও চক্রের সদস্যরা পালিয়ে যায় বলে জানা গেছে। পুলিশ আরও জানায়, বাড়ির মালিকের কাছ থেকে চোরাকারবারি চক্র সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ অনুযায়ী নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ব্যাপারে কাউকে গ্ৰেফতার করা যায়নি। কারবারিরা সবাই পলাতক রয়েছে । এ বিষয়ে সার্কেল এএসপি জনাব মুনতাসির মামুন মুন বলেন, আসন্ন ঈদকে সামনে রেখে ভূরুঙ্গামারী সার্কেলের আওতাধীন থানা এলাকায় চোরাচালান ও মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে নিয়মিত সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে। সীমান্ত এলাকায় অবৈধ পণ্য প্রবেশ ও মজুদের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ