নরসিংদীতে ইজিবাইকচালকের লাশ উদ্ধার
নরসিংদীতে রেললাইনের কালভার্টের নিচে ভাসমান অবস্থায় রতন মিয়া (৩৫) নামে এক ইজিবাইকচালকের মৃতদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশনের অদূরে নরসিংদী চেম্বার অব কমার্স ভবনসংলগ্ন ছোট বটতলা এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহত রতন মিয়া পৌর শহরের বানিয়াছল এলাকার মৃত আবু তাহেরের ছেলে। তিনি নরসিংদী রেলওয়ে স্টেশনসংলগ্ন খালপাড় এলাকায় বসবাস করতেন।
নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই মো. শহীদুল্লাহ জানান, স্থানীয়রা রেললাইনের কালভার্টের নিচে একটি মৃতদেহ দেখতে পেয়ে রেলওয়ে ফাঁড়িতে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আলামত সংগ্রহ শেষে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহতের পরিবারের সদস্যরা মৃতদেহটি শনাক্ত করেন।
তিনি আরো জানান, নিহতের মাথা ও পায়ে ট্রেনে কাটার চিহ্ন রয়েছে। রাতের কোনো এক সময় ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলে বিস্তারিত বলা যাবে। এ ঘটনায় পরিবারের অভিযোগ অনুযায়ী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
T.A.S / জামান
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী
মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২