ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকার সিদ্ধান্ত উইলিয়ামসের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬-৮-২০২১ দুপুর ৪:১০

আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকার সিদ্ধান্ত উইলিয়ামসেরআন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকার সিদ্ধান্ত উইলিয়ামসের

মাত্রই ফিরলেন জিম্বাবুয়ে দলে। কিন্তু ফেরার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাওয়ার সিদ্ধান্তও নিয়ে ফেলেছেন শন উইলিয়ামস। আয়ারল্যান্ড সফরের পর আপাতত আর দেখা যাচ্ছে না তাকে! তবে জাতীয় দলে এই না থাকার সিদ্ধান্তটি শর্ত প্রযোজ্য। ভবিষ্যতে শুধুমাত্র সাদা বলের ক্রিকেট খেলার সম্ভাবনাকে উন্মুক্ত রেখেছেন তিনি।

জিম্বাবুয়ে টেস্ট দলের অধিনায়ক উইলিয়ামস বর্তমানে জাতীয় দলের সঙ্গে আয়ারল্যান্ড সফরে রয়েছেন। এর আগেই নির্বাচকদের অনুরোধ করেছিলেন, সফরে ৫ টি-টোয়েন্টির জন্য যেন তাকে দলে রাখা না হয়। এমনকি স্কটল্যান্ডের বিপক্ষেও। তবে আইরিশদের বিপক্ষে ওয়ানডে খেলতে আপত্তি করেননি।

উইলিয়ামসের হঠাৎ এমন সিদ্ধান্তের কারণ বায়ো-বাবলে থাকাকালীন অবসাদ ও ক্রিকেটীয় ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা।    

জিম্বাবুয়েতে ৩৪ বছর বয়সী উইলিয়ামসের অভিষেক ২০০৫ সালে। এখন পর্যন্ত ১৪টি টেস্ট, ১৩৬টি ওয়ানডে ও ৪৭টি টি-টোয়েন্টি খেলেছেন। মিডল অর্ডার বামহাতি ব্যাটসম্যান হিসেবে টেস্টে তার সংগ্রহ ১ হাজার ৩৪ রান। ওয়ানডেতে ৪ সেঞ্চুরি ও ৩২ হাফসেঞ্চুরিতে করেছেন ৩ হাজার ৯৫৮ রান। টি-টোয়েন্টিতে ৬ হাফসেঞ্চুরিতে সংগ্রহ করেছেন ৯৪৫ রান। পাশাপাশি বল হাতেও সফল ছিলেন বামহাতি এই স্পিনার। টেস্টে ২১টি উইকেট নিয়েছেন, ওয়ানডেতে ৭২টি ও টি-টোয়েন্টিতে ৩২টি।

প্রীতি / প্রীতি

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব

মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি