ঢাকা শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

নতুন কাঠামোয় চ্যাম্পিয়ন্স লিগ শুরু হচ্ছে আজ, শঙ্কিত ফুটবলাররা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭-৯-২০২৪ দুপুর ১২:১৯

ইউরোপিয়ান ফুটবলের সব থেকে আকর্ষণীয় প্রতিযোগিতা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ। আজ থেকে শুরু হচ্ছে এ প্রতিযোগিতা। তবে এটি শুধু নতুন একটি মৌসুমই নয়। এবার থেকে চ্যাম্পিয়ন্স লিগ আয়োজিত হবে ভিন্ন আঙ্গিকে, ভিন্ন ফরম্যাটে। ফলে ম্যাচের সংখ্যা বাড়ছে, এর সঙ্গে বাড়ছে বড় ক্লাবগুলোর একে অপরের বিপক্ষে ম্যাচের সংখ্যা।

নতুন কাঠামোর চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে তাই দর্শকদেরও আগ্রহ বেশি। আজ প্রথম দিনেই মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। এছাড়াও লিভারপুল, বায়ার্ন মিউনিখ, জুভেন্তাস, এসি মিলান, পিএসভি ও অ্যাস্টন ভিলাও মাঠে নামছে আজই।

এদিকে নতুন ফরম্যাটে চ্যাম্পিয়ন্স লিগ শুরু হওয়ার আগে নিজেদের শঙ্কার কথা জানিয়েছেন আলিসন বেকার এবং ম্যানুয়েল আকাঞ্জিরা। তাদের শঙ্কার কারণ ঠাসা সূচি। ফুটবলারদের কথা না ভেবেই এমন সূচি প্রণয়ন করা হয়েছে বলেও অভিযোগ তাদের।

আগের ফরম্যাটে চ্যাম্পিয়ন লিগে প্রতিটি দলকে গ্রুপ পর্বে ছয়টি করে ম্যাচ খেলতে হত। এবার থেকে লিগ পর্বে প্রতিটি দলকে খেলতে হবে ৮টি করে ম্যাচ। নক আউট পর্বেও দলগুলোকে বাড়তি ম্যাচ খেলতে হবে। আবার চ্যাম্পিয়ন্স লিগের পর ক্লাব বিশ্বকাপের খেলাও আছে। সব মিলিয়ে তাই ফুটবলারদের যেন দম ফুরসত নেই।

এভাবে টানা ম্যাচ খেলার ফল কি হবে তা জানেন না বলেই জানিয়েছেন ম্যানচেস্টার সিটির ম্যানুয়েল আকাঞ্জি। তিনি বলেন, ‘এর পরিসর বড় হয়েছে, ম্যাচের সংখ্যাও বেড়েছে। এরপর মৌসুম শেষ হতেই আছে ক্লাব বিশ্বকাপ। শুধু ম্যাচ আর ম্যাচ। জানি না আগামী দুই বছরে এর ফল কী হতে পারে।’

এভাবে খেললে আগেভাগেই অবসর নিয়ে নিতে হতে পারে বলেও জানিয়েছেন আকাঞ্জি। তিনি বলেন, ‘খুবই কঠিন অবস্থা। আপনাকে শুধু এই মৌসুম নিয়ে ভাবলেই চলছে না, ভাবতে হচ্ছে পরের মৌসুম নিয়েও। আমরা ছুটি কাটাব কখন? শীতকালীন ছুটিও নেই। ভাগ্য ভালো থাকলে দুই মৌসুমের মাঝে দুই সপ্তাহের ছুটি পেতে পারি, তবে এরপরই তো ফিরতে হবে। শেষ নেই যেন। জানি না কী হবে। হয়ত আমি ৩০ বছরেই অবসর নিয়ে নেব!’

এদিকে বাড়তি ম্যাচের ধকল নিয়ে কথা বলেছেন লিভারপুলের ব্রাজিলিয়ান গোলরক্ষক আলিসন বেকার। তিনি বলেন, ‘বাড়তি ম্যাচ যোগ করা নিয়ে খেলোয়াড়েরা কী ভাবছে, তা নিয়ে তো কেউ কিছু জিজ্ঞাসা করে না। মনে হয় আমাদের মতামতের কোনো মূল্য নেই। তবে সবাই জানে আমরা বাড়তি ম্যাচ নিয়ে কী ভাবছি। এ নিয়ে বলতে বলতে আমরা ক্লান্ত।’

ঠাসা সূচির কারণে সব ম্যাচে নিজের সেরাটা দিতে পারবেন না বলেও জানিয়েছেন বেকার। তিনি বলেন, ‘ক্লান্ত হয়ে গেলে তো আপনি নিজের সেরাটা দিতে পারবেন না। আমি তো সব ম্যাচেই নিজের সেরাটা দিতে চাই।’

T.A.S / জামান

বিশ্বকাপের আগে প্রথমবার এমন অভিজ্ঞতার মুখে আর্জেন্টিনা

পাকিস্তানকে হুমকি দিয়ে ভারতকে আফগান তারকার বার্তা

চীনকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

ইরানে ফিরেছেন অস্ট্রেলিয়ায় আশ্রয় চাওয়া ৫ ফুটবলার

ইতিহাসের দীর্ঘতম নো বল— আমিরকে ছাড়িয়ে গেলেন আরেক পাকিস্তানি!

এবারও ব্রাজিল দলে ডাক পেলেন না নেইমার

নিউজিল্যান্ড সিরিজের শুরুতে দক্ষিণ আফ্রিকার দলেও চোটের ধাক্কা

ফিনালিসিমা বাতিল : বিকল্প দুই প্রস্তাব পেলেও রাজি হয়নি আর্জেন্টিনা

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমার হারিয়ে দিল'

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

কার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, ভুলেই গেল বিসিসিআই!

ব্যাটিংয়ে বাংলাদেশ, পাকিস্তানের একাদশে ৩ পরিবর্তন

সিরিজ নির্ধারণী ম্যাচেও বৃষ্টির শঙ্কা