তারাগঞ্জে ধানক্ষেত থেকে অজ্ঞাত লাশ উদ্ধার
রংপুরের তারাগঞ্জের ধানক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কুর্শা ইউপির পুরাতন চৌপথির কাছের (কুর্শা দোলা) ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে স্থানীয় এক চাষি গরুর জন্য ঘাস কাটতে গিয়ে জমির আইলে লাশটিকে পরে থাকতে দেখেন। পরে লাশের খবর স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পরে এবং থানায় ফোন দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
তারাগঞ্জ থানার এসআই কনক রঞ্জন বলেন, লাশ উদ্ধারকালে মৃত ব্যাক্তির পাশে একটি বিষের বোতল পাওয়া গেছে। লাশের শরীরে কোনো ক্ষত বা আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বা হত্যাকাণ্ড কিনা তা বোঝা যাচ্ছে না।
তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছিদ্দিকুল ইসলাম বলেন, মোবাইল ফোনে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। লাশের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের সূত্র ধরে আমরা বীরগঞ্জ থানায় যোগাযোগ করেছি। নিহতের পরিবার থেকে লোকজন আসতেছেন। তারা এলে লাশ শনাক্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, উদ্ধারকৃত লাশের পকেটে জাতীয় পরিচয়পত্র, এটিএম কার্ড, সুইসাইড নোট পাওয়া গেছে। জাতীয় পরিচয়পত্র সূত্রে মৃত ব্যক্তির নাম রুপন ইসলাম, পিতা- আব্দুর রাজ্জাক, গ্রাম- চক বানারশি, বীরগঞ্জ, দিনাজপুর বলে জানা গেছে।
এমএসএম / জামান
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা
কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু
পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু
শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার