জয়পুরহাটের পাঁচবিবিতে বেড়েছে করলা চাষ
বিভিন্ন ধরনের সবজি চাষের পাশাপাশি দেশের উত্তরবঙ্গের জেলা জয়পুরহাটের পাঁচবিবিতে বেড়েছে করলা চাষ। করলা চাষে সার, কীটনাশক ও লেবার খরচ অন্য সবজি চাষের চেয়ে কম কিন্তু লাভ অধিক হওয়ায় করলা চায়ে আগ্রহ বেড়েছে চাষিদের। চাষিরা আগে করলার ক্ষেতে খড় বিছি তার ওপর করলা ফলাতো। এখন খড়ের পরির্বতে নাইলন সুতা, জিআই তার এবং বাঁশের খুঁটির (জাংলা) মাচায় চাষিরা করলা চাষ করছেন।
চাষিরা বলেন, বৃষ্টি হলে খড় বিছানো জমির করলায় দাগ ধরত ও পচে যেত। কিন্ত মাচায় এমনটি হয় না। পচা ও দাগ ধরা করলা বাজারে বিক্রি করে দাম কম পাওয়া যেত।
উপজেলার কোকতারা চম্পাতলী মাঠে ওই এলাকার আবু বকর নামে এক প্রান্তিক চাষিকে ক্ষেতের করলা পরিচর্যা করতে দেখা যায়। সব মিলিয়ে ১৫ হাজার টাকা খরচ করে ১ বিঘা জমিতে করলার চাষ করেন তিনি। করলার গাছের (লতায়) ডগায় ডগায় প্রচুর পরিমাণে ফুল ও ফল ধরেছে। তার ক্ষেতের করলা এখনো বড় না হলেও কয়েক দিন পরই বাজারে বিক্রি করতে আরম্ভ করবেন বলে জানান তিনি। এখন বাজারে করলার দাম মোটামুটি ভালো। কিছুদিন এমন থাকলে খরচ বাদে ৫০ হাজার টাকা লাভ হবে, এমন আশা তার।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফর রহমান বলেন, উপজেলায় এ বছর ১৫ হাজার হেক্টর জমিতে বিভিন্ন রকমের সবজির চাষ হয়েছে। সব ধরনের ফসলের পাশাপাশি সবজিচাষিদের উপজেলা কৃষি বিভাগ নিয়মিত পরামর্শ ও সহায়তা প্রদান করছে বলেও জানান এই কৃষি কর্মকর্তা।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’