ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

বাংলাদেশে এলো অপো এ৩এক্স সিরিজের নতুন ভ্যারিয়েন্ট


বিজ্ঞপ্তি photo বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৭-৯-২০২৪ দুপুর ৩:২৩

বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্টফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান অপো'র 'ডিউরেবিলিটি চ্যাম্পিয়ন' এথ্রিএক্স সিরিজ সাড়া ফেলে যাচ্ছে। বাংলাদেশে আসার পর অত্যন্ত টেকসই এই ফোন গ্রাহকদের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছে। ফোনটির ফার্স্ট-ডে সেল ৩২৫ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। এই সাফল্যের ধারাবাহিকতায় অপো এথ্রিএক্স সিরিজের একটি নতুন ভ্যারিয়েন্ট নিয়ে এসেছে।

নতুন অপো এথ্রিএক্স (৪জিবি+৬৪ জিবি) ভ্যারিয়েন্টটির পাশাপাশি সম্প্রতি বাজারে আসা ৪জিবি+১২৮জিবি মডেলটিও পাওয়া যাচ্ছে। সারা দেশে অপো অথোরাইজড স্টোরগুলোতে নতুন ভ্যারিয়েন্টটি ১৪,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে। অপো এথ্রিএক্স (৪+৬৪ জিবি)-এর সাথে গ্রাহকরা পাবেন ২ বছরের ওয়ারেন্টি, ১টি অ্যাক্সেসরিজ কম্বো বক্স এবং  জিরো লাইফ প্রোগ্রামের মাধ্যমে বিশেষ রিওয়ার্ড।

অপো এ৩এক্স সিরিজের  মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্সের কারণে ডিভাইসটি ১.২ মিটার উপর থেকে পড়লেও আঘাত সহ্য করতে পারে। ফোনটির মাল্টিপল লিকুইড রেজিস্ট্যান্স ফিচার এটিকে তরলের ছিটা থেকে রক্ষা করে ও স্প্ল্যাশ টাচ ফিচার ভেজা অবস্থাতেও নির্ভুল টাচের নিশ্চয়তা দেয়। এছাড়া ৪৫ ওয়াট সুপারভুকটিএম ফ্ল্যাশ চার্জ প্রযুক্তিসহ ৫১০০ এমএএইচ ব্যাটারি চার্জিংয়ের সক্ষমতা বাড়িয়ে দেয়। ফোনটি মাত্র ৩০ মিনিটে ৫০% এবং ৭৪ মিনিটে সম্পূর্ণ চার্জ হতে পারে। 

অপো বাংলাদেশের অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং বলেন, স্মার্টফোন ব্যবহারের দারুণ অভিজ্ঞতার জন্য স্থায়িত্ব গুরুত্বপূর্ণ। অপো গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে প্রতিশ্রুতিবদ্ধ। এই ফোনের টেকসই ফিচার ইতিবাচক সাড়া পাওয়ায় আমরা আনন্দিত হয়েছি। ফোনটির উন্নত মান বজায় রেখে আমরা এর আরো একটি ভ্যারিয়েন্ট নিয়ে এসেছি। আমরা আশা করি, এটি গ্রাহকদের কাছে সমানভাবে গ্রহণযোগ্য হবে।

Sunny / জামান

নিন্সে শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্ত করবে সরকার: বেবিচক

চট্টগ্রামের বহিঃনোঙ্গরে ছিঁচকে চুরি ও পাইরেসি প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে বাংলাদেশ কোস্ট গার্ড

চট্টগ্রামে এনআরবিসি ব্যাংকের ব্যবসায়িক কৌশল ও প্রবৃদ্ধি বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত

বাণিজ্যিক হেলিকপ্টার পরিষেবা চালু করলো আকিজ এভিয়েশন

স্মাইল এশিয়ার আন্তর্জাতিক মেডিকেল মিশনের সমাপনী উপলক্ষে ঢাকা ব্যাংকের সেলিব্রেশন নাইট ও গালা ডিনার

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

বিপিজিএ প্রেসিডেন্ট ও মালয়েশিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক

রিভার ওয়েভ অ্যাকশন প্ল্যান এর অধীনে রাজস্ব ভিত্তিক অথার্য়ন এর মাধ্যমে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা গ্রহণ করেছে এনার্জিপ্যাক

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম ও কক্সবাজারে ৩ হাজার ৫০ পরিবারে ত্রাণ বিতরণ

নগদ - এনআরবি ব্যাংকের কৌশলগত অংশীদারিত্বের চুক্তি

বাংলাদেশ ব্যাংক ও এনআরবিসি ব্যাংকের উদ্যোগে চট্টগ্রামে বাংলা কিউআর মেলা অনুষ্ঠিত

হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) কর্তৃক আয়োজিতব্য “হজ্জ ও ওমরাহ ফেয়ার-২০২৬” এ শাহ্জালাল ইসলামী ব্যাংকের স্পন্সর প্রদান