ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পাকা সড়কে বাঁশের সাঁকো


বালাগঞ্জ প্রতিনিধি photo বালাগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৯-২০২৪ দুপুর ৪:৫১

বছর ঘুরতে না ঘুরতেই সড়কের একাধিক স্থানে ভয়াবহ ভাঙনের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর জানান, সিলেট-৩ আসনের সাবেক এমপি হাবিবুর রহমান ও ঠিকাদারি প্রতিষ্ঠানের যোগসাজশে নামকাওয়াস্তে সড়কে লেভেল ঠিক না রেখে এবং পর্যাপ্ত কালভার্ট না দিয়ে এবং সড়কটি উঁচু না করেই দায়সারাভাবে অপরিকল্পিত পাকাকরণের ফলে এক বছর পূর্ণ হওয়ার আগেই জালালপুরসহ বিভিন্ন জায়গায় সড়কটি ভেঙে চৌচির হয়ে গেছে। এতে উপজেলার সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

চলতি বছরের টানা তিন ধাপের বন্যায় কুশিয়ারা ডাইকের ব্যয়বহুল বালাগঞ্জ-শেরপুর সড়কের একাধিক স্থানে ভাঙনের ফলে বালাগঞ্জ শেরপুরের সাথে সম্পূর্ণরূপে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সড়কটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্ব পৈলনপুর ইউনিয়নের জালালপুর অংশে। ফলে ওই এলাকার মানুষ বালাগঞ্জের সাথে যাতায়াত করতে পারছেন না। অতিরিক্ত টাকা ও সময় ব্যয় করে বালাগঞ্জ উপজেলা সদরের সাথে জরুরি প্রয়োজনে যোগাযোগ রক্ষা করতে হচ্ছে বালাগঞ্জের পার্শ্ববর্তী রাজনগর উপজেলা হয়ে।

সরেজমিন দেখা যায়, কুশিয়ারা ডাইকের বালাগঞ্জ-শেরপুর সড়কের জালালপুর অংশে চলতি বছরের তিনবারের বন্যায় সড়কটি প্রায় ২০০ ফুট ভেঙে যায়। স্কুল, মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকায় লোকজন যাতায়াতের জন্য পাকা সড়কে বাঁশের সাকো দিয়ে কোনোমতে চলাচল করছে। প্রতিদিন এ সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে হাজারও মানুষ দুর্ভোগ-ভোগান্তিতে পড়ছেন। এলাকাবাসীর দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন অতিদ্রুত সড়কটি মেরামত করে জনদুর্ভোগের হাত থেকে রক্ষা করে।

উপজেলা এলজিইডি সূত্র জানায়, গত মাসে সড়কটির মেরামতের জন্য দুটি প্রাক্কলন প্রেরণ করা হয় এলজিইডিতে। কুশিয়ারা ডাইকের বালাগঞ্জ জিসি-খসরুপুর জিসি-পৈলনপুর সড়কে বন্যায় ক্ষতিগ্রস্ত ভাঙন, খানাখন্দ মেরামতের জন্য ১ কোটি ২০ লাখ এবং বিচ্ছিন্ন হওয়া অংশ মেরামতের জন্য ২০ লাখ টাকার দুটি প্রাক্কলন পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত বছর পৃথক দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান সাড়ে ১২ কিলোমিটারের সড়কটির কাজ করে। ওয়াহিদুজ্জামান চৌধুরী নামক ঠিকাদারি প্রতিষ্ঠান ৯ কোটি ৯৯ লাখ ৯২ হাজার ১১৫ টাকায় একাংশের কাজ করে এবং মো. মুহিবুর রহমান অ্যান্ড টাওয়ার এন্টারপ্রাইজ লি. নামক ঠিকাদারি প্রতিষ্ঠান ৯ কোটি ৬০ লাখ ১৯ হাজার ২৫৬ টাকায় অন্য অংশের কাজ করে।

বালাগঞ্জ উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. হাবিবুল্লাহ জানান, সড়কটির জালালপুর অংশটি বিচ্ছিন্ন হয়ে গেছে। উপজেলা থেকে দুটি প্রাক্কলন পাঠানো হয়েছে। জরুরিভিত্তিতে মেরামতের জন্য তাদের পাঠানো প্রাক্কলন অনুমোদন হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ করার আহ্বান জানানো হবে। আশা করছি অচিরেই জনদুর্ভোগ কমে আসবে।

এমএসএম / জামান

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার