ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

শ্রমিকদের অভিযোগ নিয়ে সেল গঠন করা হয়েছে : উপদেষ্টা আসিফ মাহমুদ


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ১৭-৯-২০২৪ বিকাল ৫:২০

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, শ্রমিক অসন্তোষের ব্যাপারে অভিযোগ সেল গঠন করা হয়েছে। শ্রমিকরা সেখানে অভিযোগ দিচ্ছেন, দ্রুতই সমস্যার সমাধান হবে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, জনগণ ক্ষমতার পালাবদলের জন্য বিপ্লব ঘটায়নি, ফ্যাসিবাদের বিলোপের জন্য বিপ্লব হয়েছে। ফ্যাসিবাদ বিলুপ্ত করতে সংস্কারের কাজ চলছে। জনগণের ম্যান্ডেটেই এই সংস্কারকাজ হবে। সংস্কার শেষে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করাও হবে। রাজনৈতিক দলের ব্যাপারে রিউমার শোনা যাচ্ছে। রাজনৈতিক দল গঠনের ব্যাপারে আমাদের কোনো অভিপ্রায় নেই।

তিনি আরো বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসা হচ্ছে, যেন ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়। এছাড়া টিম করে সমন্বয়কদের নেতৃত্বে দেশের বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের কথা শোনা হচ্ছে। তবে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি হচ্ছে, এটা বন্ধ করা হবে।

এর আগে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক আব্দুর রহিম খানের সভাপতিত্বে ইনস্টিটিউটের মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামান।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- বাংলাদেশ সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ হাবিব উল্লাহ, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কান্ট্রি ডিরেক্টর মি. টুওমো পুটিআইনেন, জিআইজেড বাংলাদেশ টেক্সটাইল ক্লাস্টার কো-অর্ডিনেটর মি. এমএস ওয়ার্নার ল্যাঞ্জ (MS. Werner Lange), ডেনিশ দূতাবাসের ডেপুটি হেড মি. আন্দ্রেস কার্লসেন।

এছাড়া মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বিজিএমইএর অতিরিক্ত সচিব (শ্রম বিভাগ) রফিকুল ইসলাম, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আক্তার এবং পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক ফরিদ আহাম্মদ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, অর্থনীতির চাকা সচল রেখে শিল্পক্ষেত্রে নানারকম ঝুঁকি ও দুর্ঘটনার হার কমাতে কর্মক্ষেত্রে শ্রমিকের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা আনায়ন বিশেষ গুরুত্ব বহন করে। সে লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ২০১৮ সালে একটি প্রকল্প গ্রহণ করে, যার ফলশ্রুতিতে ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউট’ আত্মপ্রকাশ করে।

এর আগে সকাল সাড়ে ৮টায় এক দিনের সরকারি সফরে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিমানযোগে রাজশাহীর হযরত শাহ্ মখদুম (রহ.) বিমানবন্দরে এসে পৌঁছান। বিকেল ৩টায় শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে রাজশাহী বিশ্ববিদ্যালয় বনাম রুয়েটের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করেন।

এমএসএম / জামান

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন

বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু

লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ

কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী

চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত

আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

না ফেরার দেশে চলে গেলেন দর্শনা পুরাতন বাজারের পরিচিত মুখ বকুল শাহ

কালিয়ায় মামলাবাজ ও ভুমিদস্যু দবিরের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীর পক্ষে সৎ মায়ের অভিযোগ