ওয়ালটন বিএসজেএ স্পোর্টস কার্নিভালের উদ্বোধন, টিটিতে চ্যাম্পিয়ন মুন
ওয়ালটন বিএসজেএ স্পোর্টস কার্নিভালের উদ্বোধন হয়েছে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর)। বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে কার্নিভালের উদ্বোধন করেন ওয়ালটন হাই টেক ইন্ড্রাস্ট্রিজ পিএলসি’র সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন)। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় টেবিল টেনিস দলের কোচ মোহাম্মদ আলি ও মহিলা টেবিল টেনিসের সাবেক চ্যাম্পিয়ন সুলতানা সোমা।
উদ্বোধনী দিনে টেবিল টেনিস একক ও দ্বৈত ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। এককের ফাইনালে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মাঝহারুল ইসলামকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ঢাকা ট্রিবিউনের ফজলে রাব্বি মুন। এই ইভেন্টে তৃতীয় হয়েছেন দৈনিক যুগান্তরের জ্যোতির্ময় মণ্ডল।
দ্বৈত ইভেন্টেও জ্যোতির্ময়কে নিয়ে চ্যাম্পিয়নের মুকুট পরেছেন মুন। ফাইনালে তারা হারিয়েছেন মাঝহারুল ইসলাম ও তায়েব অনন্ত জুটিকে। দ্বৈতে মেহেদী হাসান রামিন-ইয়াসিন হাসান জুটি তৃতীয় হয়েছেন।
আগামীকাল (বুধবার) বিএসজেএ কার্যালয়ে কলব্রিজ ইভেন্ট অনুষ্ঠিত হবে।
এবারের আয়োজনে বিএসজেএ’র সদস্যবৃন্দ দাবা, ব্যাডমিন্টন, শ্যুটিং, কলব্রিজ, ক্যারম, টেবিল টেনিস, সাঁতার এর বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করবেন। প্রতি ইভেন্টের বিজয়ীদের জন্য থাকছে ট্রফি ও আর্থিক পুরস্কার। সকল ইভেন্টের পারফর্মেন্সের ভিত্তিতে নির্বাচিত সেরা খেলোয়াড়কে পুরস্কৃত করা হবে।
এই আয়োজনের ইভেন্ট পার্টনার ওয়ালটনের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল।
এমএসএম / এমএসএম
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত
পিক্সেল থেকে পার্সপেক্টিভ: তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি
বিএমইউতে জাতীয় শিশু ক্যান্সার সচেতনতা মাস ২০২৬ উপলক্ষে র্যালি
আন্তর্জাতিক রিয়েল এস্টেট বিশেষজ্ঞ প্রতিনিধি দলের রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন
এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর