টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আড়াই লাখ ইয়াবা উদ্ধার
কক্সবাজারের টেকনাফের হাবিবছড়া ঘাটে অভিযান চালিয়ে মাছ ধরার নৌকায় তল্লাশি করে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে নৌকা ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় হারুনের মাছ ধরার নৌকাটি জব্দ করা হয়। বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুর ১২টার দিকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন মাদকদ্রব্য অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা কামাল।
তিনি বলেন, সম্প্রতি কিছু প্রভাবশালী মাদক ব্যবসায়ী মিয়ানমার থেকে ইয়াবা আমদানি করতে হাবিবছড়া ঘাটকে ব্যবহার করছে। এতে প্রধান মাধ্যম হিসেবে ব্যবহার করছে সাগরে মাছ ধরার নৌকাগুলোকে। এমন অভিযোগ পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা বিভাগ ইয়াবা ব্যবসায়ীদের শনাক্ত করতে কাজ শুরু করে। বুধবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফের হাবিবছড়ার মৃত নজির আহম্মদের ছেলে হারুনের মাছ ধরার নৌকায় অভিযান পরিচালনা করা হয়। আমাদের উপস্থিতি টের পেয়ে নৌকার মাঝিসহ অন্যরা পালিয়ে যায়। পরে নৌকায় তল্লাশি চালিয়ে আড়াই লাখ ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি জানান, এ সময় হারুনের মালিকানাধীন হলুদ রংয়েরেএকটি নৌকা জব্দ করা হয়। এ ঘটনায় নৌকার মাঝি কামালসহ সিন্ডিকেটের ৪ সদস্যকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী অভিযানে সাংবাদিকসহ স্থানীয়দের সহযোগিতা চেয়েছেন তিনি।
এমএসএম / জামান
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা
পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত