ঢাকা সোমবার, ৪ মে, ২০২৬

অভিনব কায়দায় বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮-৯-২০২৪ দুপুর ১:১

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ দল। আজ বুধবার বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে ভিন্ন আঙ্গিকে দলের ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে বিসিবি। মূলত দেশের বাইরে থাকা প্রবাসীদের দিয়ে বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে তারা।

বুধবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ফেসবুক পেইজে প্রবাসী বাংলাদেশীদের সাহায্যে এক ভিডিওর মাধ্যমে স্কোয়াড প্রকাশ করা হয়। ভিডিওর শুরুতে বাংলাদেশ ক্রিকেটের নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার সুমন বলেন, ‘নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের খুব একটা দেরি নেই। আমাদের মেয়ে ক্রিকেটাররা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এবারের বিশ্বকাপে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে।’ 

দল ঘোষণায় চমক হিসেবে বলা চলে তাজ নেহারের অন্তর্ভুক্তি। কোনো প্রকার আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা না থাকলেও ২৬ বছর বয়েসী এই ব্যাটার সুযোগ পাচ্ছেন বিশ্বকাপের দলে। ২৬ বছর বয়সী টপ অর্ডার ব্যাটার জায়গা পেয়েছেন ঘরোয়া ক্রিকেট আর 'এ' দলের হয়ে পারফরম্যান্সের সুবাদে। জাহানারা আলম দীর্ঘদিন পর এশিয়া কাপ দিয়ে জাতীয় দলে এসেছিলেন। তিনিও জায়গা ধরে রেখেছেন বিশ্বকাপের স্কোয়াডে। 

 

 বিশ্বকাপের বাংলাদেশ স্কোয়াড
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), মারুফা আক্তার, দিশা বিশ্বাস, সাথী রানী, মুর্শিদা খাতুন, স্বর্ণা আক্তার, রিতু মণি, নাহিদা আক্তার, সুলতানা খাতুন, সুবহানা মুস্তারি, ফাহিমা খাতুন, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নেহার, রাবেয়া খান।

বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ হলেও দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে খেলা হবে সংযুক্ত আরব আমিরাতে। ১০ দলের বিশ্বকাপে বাংলাদেশ আছে 'বি' গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। ২৮ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ও ৩০ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ।

৩ অক্টোবর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। ৫ অক্টোবর প্রতিপক্ষ ইংল্যান্ড, ১০ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ। এই তিনটি ম্যাচই শারজায়। ১২ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি দুবাইয়ে। প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

এমএসএম / এমএসএম

পরিচ্ছন্নতাকর্মীদের টাকা নিয়ে ছলচাতুরি, ক্ষুব্ধ তামিম

এস্পানিওলকে হারিয়ে বার্সার অপেক্ষা বাড়াল রিয়াল

তিন ম্যাচ আগেই ইতালির চ্যাম্পিয়ন ইন্টার মিলান

শেখার শেষ নেই, সবাই তো শেখে : হৃদয়

ম্যাচ জয়ের পর বাংলাদেশি দর্শকদের কাছে দুঃখপ্রকাশ কেলির

ম্যাচের দৈর্ঘ্য কমে সাড়ে চারটায় শুরু হবে খেলা

বিমানবন্দরে ৩ ঘণ্টা আটকে রেখে জিজ্ঞাসাবাদ, মুখ খুললেন ইরানি ফুটবলপ্রধান

সিরিজ বাঁচানোর ম্যাচে যেমন হবে বাংলাদেশের একাদশ

নতুন তিন সিদ্ধান্তের কথা জানালেন সভাপতি তামিম

প্রতিপক্ষ খেলোয়াড়কে ঘুষি মেরে আর্জেন্টাইন গোলরক্ষক ১৩ ম্যাচ নিষিদ্ধ

বৃষ্টিতে ভেসে গেল দ্বিতীয় টি-টোয়েন্টি

র‌্যাংকিংয়ে তিন বাংলাদেশি পেসারের বড় লাফ

পিএসজির ৪৩ গোল, বায়ার্নের ৪২—চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস