সদরপুরে শারদীয় উৎসবের প্রস্তুতি সভা
আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনের সভাপতিত্বে এ সময় উপস্থিতি ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন, থানার অফিসার ইনচার্জ মোতালেব হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওমর ফয়সল, কৃষি কর্মকর্তা নিটুল রায়, ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আবাসিক প্রকৌশলী শাখাওয়াত হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু এসান মিয়া, ফায়ার সার্ভিস ইউনিট কমান্ডার ইলিয়াস আলী মোল্লা।
আরো উপস্থিত ছিলেন- সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্লা, জাকের পার্টির সভাপতি আব্দুল রাজ্জাক বেপারী, ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি আ. হামিদ মাস্টার, জামায়াতে ইসলামী বাংলাদেশের সভাপতি মো. দেলোয়ার হোসেন, সদরপুর পূজা উদযাপন কমিটির সভাপতি প্রফেসর গোবিন্দ চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা, সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী জাফরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজামণ্ডপের নেতৃবৃন্দ।
সভায় সদরপুর পূজা উদযাপন কমিটির সভাপতি প্রফেসর গোবিন্দ চন্দ্র বিশ্বাস জানান, গত বছর ৪৫টি পূজামণ্ডপে পূজা উদযাপন হলেও এ বছর ২৫টি পূজামণ্ডপে পূজা উদযাপন হচ্ছে না।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন