নাগেশ্বরীর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ ৪ শিশুর পরিবারকে উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তা
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ ৪ শিশুর মৃতদেহ নদের ভাটির বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই ৪ শিশুর পরিবারকে আর্থিক সহায়তার চেক প্রদান করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ওই পরিবারের মাঝে জনপ্রতি ৮ হাজার টাকার চেক প্রদান করেন নির্বাহী অফিসার সিব্বির আহমেদ। এ সময় নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর বুধবার উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাগমারা এলাকায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে ৪ শিশু নিখোঁজ হয়। পরদিন বৃহস্পতিবার সকালে একজনের মরদেহ উদ্ধার এবং দুপুরের দিকে চিলমারী উপজেলার রানীগঞ্জ এলাকা থেকে একজন এবং মোল্লাপাড়া এলাকা থেকে একজনের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন স্থানীয়রা। এছাড়াও আরেকজনের মরদেহ শুক্রবার উদ্ধার করা হয়।
নিহত ৪ শিশু হলো- নারায়ণপুর ইউনিয়নের বাঘমারা গ্রামের আহাদ আলীর বড় মেয়ে আঁখি মনি (১১) ও ছেলে আতিক হাসান (৮), নজরুল ইসলামের ছেলে নাজমুল হাসান (৮) এবং আলম মিয়ার ছেলে জুয়েল রানা (৮)।
উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ জানান, বিষয়টি অত্যন্ত দুঃখের ও বেদনাদায়ক। আমি শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর শোক প্রকাশ করছি। পরবর্তীতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই পরিবারগুলোকে সহযোগিতা করা হবে।
এমএসএম / জামান
ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোঃ মোনাদিল হক
রৌমারীতে খালের পানি থেকে নারীর লাশ উদ্ধার
সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, কারখানা সিলগালা
যশোরে জমি নিয়ে বিরোধে বাড়িতে সশস্ত্র হামলা, ৭ ঘণ্টা পর ফিরলেন অপহৃত নারী
ঝিনাইদহে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন
টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার
ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট, ছড়িয়েছে ১২ কিলোমিটারজুড়ে
মানিকগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা
পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু
রাকসু জিএস আম্মার সহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম
টাঙ্গাইল ডিসি লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু