ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে অধ্যক্ষ জুবাইদাকে নিয়ে গুঞ্জন


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ১৮-৯-২০২৪ দুপুর ৪:৩৬

দীর্ঘ ১৬ বছর আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় থেকে বিশেষ করে রাজশাহীর সাবেক মেয়র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন ও তার স্ত্রী শাহিন  আক্তার রেনির একান্ত অনুগ্রহে লালিত অধ্যাপক জুবাইদা আয়েশা সিদ্দিকা। তিনি দীর্ঘ পাঁচ বছর রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পদে আসীন। গত কয়েক দিন ধরে তিনি চেষ্টা করে যাচ্ছেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে বসার।

শিক্ষা খাতের সংশ্লিষ্টরা জানান, অধ্যাপক আনারুল হক প্রাং-এর মতো একজন বিতর্কিতকে দেশসেরা রাজশাহী কলেজে অধ্যক্ষ পদে হঠাৎ করে পদায়ন দিলেও ছাত্র বিক্ষোভের জন্য যোগদান করা সম্ভব হয়নি। বোর্ডের চেয়ারম্যান পদে পদায়ন পেলেও অধ্যক্ষ জুবাইদা আয়েশার ক্ষেত্রেও এমনটিই ঘটতে পারে বলে আশঙ্কা রয়েছে। সূত্র : দৈনিক শিক্ষা ডটকম ১৮ সেপ্টেম্বর-২৪ 

এদিকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীতে কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা বলেন, আওয়ামী লীগপন্থী অধ্যক্ষ জুবাইদা আয়েশা জামায়াত সেজে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হতে চাচ্ছেন। বিগত পাঁচ বছর রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ তিনি। রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদটিতে পদায়নের জন্য এমন কোনো কাজ নাই যা তিনি করেননি। মেয়র লিটনসহ রাজশাহীর কয়েকজন আওয়ামী লীগের প্রভাবশালী এমপির ডিও লেটার, বিপুল অর্থ উৎকোচ দিয়েও চেয়ারম্যান পদটি বাগাতে ব্যর্থ হয়েছেন তিনি। পরিবর্তিত পরিস্থিতিতে নতুন মোড়কে জামায়াতে ইসলামীর সদস্য সেজে বর্তমান চেয়ারম্যানকে সরিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন জমা দিয়ে এসেছেন তিনি।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর এই অধ্যক্ষ তার সামাজিক যোগাযোগমাধ্যমের ওয়াল থেকে শেখ হাসিনাসহ বিগত সরকারের নেতা-নেত্রীদের ছবি সরিয়ে ফেলেন। আওয়ামী লীগের মদদপুষ্ট ও সুবিধাবাদী এই অধ্যক্ষ রাতারাতি ভোল পাল্টে ফেলেছেন। আওয়ামী শক্তির বলে বলীয়ান জুবাইদা আয়েশা বেপরোয়া জীবনযাপন ও যারপরনাই দুঃশাসন কায়েম করেছেন তার কলেজে, যা রাজশাহীসহ বাংলাদেশের সচেতন সকলেই জানেন। এ সরকারের শিক্ষা উপদেষ্টা একজন খ্যাতিমান অর্থনীতিবিদ ও অধ্যাপক। তিনি নিশ্চয়ই এমন ভুল সিদ্ধান্ত নেবেন না এবং ঐতিহ্যবাহী রাজশাহী শিক্ষা বোর্ডের বিষয়ে ভালো সিদ্ধান্ত নেবেন বলে আমাদের বিশ্বাস। 

এ বিষয়ে রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ জুবাইদা আয়েশা সিদ্দিকা বলেন, আমি কোনো দল করি না। আমি সরকারি লোক। যখন যে সরকার আসবে, আমি সেই সরকারের নির্দেশনা মোতাবেক চলেছি এবং চলব। দৈনিক শিক্ষা ডটকম আমার কোনো বক্তব্য নেয়নি। তারা মনগড়া এবং অপেশাদার সংবাদ পরিবেশন করেছে।

অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি চেয়ারম্যান হওয়ার জন্য কোথাও কোনো আবেদন করিনি এবং কোথাও মৌখিকভাবেও ইচ্ছাপোষণ করিনি। তাছাড়া আমার চাকরি বিএনপির আমলে। শুরু থেকে আজ পর্যন্ত আমি আমার মেধা ও যোগ্যতায় এগিয়ে যাচ্ছি।

এমএসএম / জামান

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন

বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু

লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ

কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী

চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত

আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

না ফেরার দেশে চলে গেলেন দর্শনা পুরাতন বাজারের পরিচিত মুখ বকুল শাহ

কালিয়ায় মামলাবাজ ও ভুমিদস্যু দবিরের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীর পক্ষে সৎ মায়ের অভিযোগ