ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

১৭ অক্টোবর থেকে খুলছে বিশ্ববিদ্যালয়


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-৮-২০২১ দুপুর ৪:৪৯

আগামী ১৭ অক্টোবর থেকে পাবলিক বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এর আগে টিকা সংক্রান্ত সব বিশ্ববিদ্যালয় থেকে ছক আকারে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) তথ্য পাঠাতে হবে। যে বিশ্ববিদ্যালয় শতভাগ টিকার আওতায় আসবে সে বিশ্ববিদ্যালয়ের আবাসন হলসহ সব কার্যক্রম শুরু করতে পারবে বলে সিদ্ধান্ত নেয়া হয়। বৃহস্পতিবার বাংলাদেশ জার্নালকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে আজ বিস্তারিত আলোচনা হয়েছে। সেখানে সিদ্ধান্ত হয়েছে টিকা প্রদান সাপেক্ষে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো আগামী ১৭ অক্টোবর থেকে খুলতে পারবে। এ বিষয়ে টিকা দানের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্ব স্ব বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত গ্রহণ করবে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ ও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ টেকনিক্যাল কমিটির সঙ্গে বৈঠক হয়।

বৈঠকে অংশ নিয়েছেন ইউজিসি সদস্য প্রফেসর দিল আফরোজা বেগম। বাংলাদেশ জার্নালকে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় খুলতে এখন একটিই সমস্যা তা হলো শিক্ষার্থীদের তথ্য। কোন শিক্ষার্থী টিকা নিয়েছেন, কবে নিয়েছেন সে সংক্রান্ত কোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা আমাদের জানাতে পারে নি।

তিনি বলেন, অন্তত এক ডোজ টিকা শিক্ষার্থীদের না দিয়ে বিশ্ববিদ্যালয় খোলা হবে না। অথবা যাদের টিকার সার্টিফিকেট আছেন তারা শ্রেণি পাঠে সরাসরি অংশ নিতে পারবেন। তবে দীর্ঘ ২ মাস ধরে শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্রের কোন সমাধান এমন কী বিশ্ববিদ্যালয়গুলো এ সংক্রান্ত তথ্য আমাদেরকে দিতে ব্যর্থ হয়েছে।

ইউজিসির সদস্য বলেন, শিক্ষার্থীদের তথ্যগুলো পেলে আমরা নির্বাচন কমিশন অথবা স্বাস্থ্যমন্ত্রণালয়ের সঙ্গে কোন একটি চুক্তি করতে পারতাম। কোন বিশেষ ব্যবস্থায় টিকা অথবা এনআইডি কার্ডের ব্যবস্থা করা যেতো। কিন্তু এখন পর্যন্ত তথ্য না থাকায় কোনো সমাধান আসেনি। এ কারণে তিনি শিক্ষার্থীদের এগিয়ে আসার আহবান জানান। 

প্রীতি / জামান

কুবির নতুন সহকারী প্রক্টর মঞ্জুর হোসেন ও হালিমা আক্তার

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল

‎ওয়ালটন হাইটেক শিল্প পরিদর্শনে জাককানইবি শিক্ষার্থীরা

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে পাবিপ্রবিতে ছাত্রদলের দোয়া ও মিলাদ

খালেদা জিয়ার নাম থাকায় বদলে যায় বিশ্ববিদ্যালয়ের নকশা

চবির চাঁদপুর জেলা স্টুডেন্টস’ এ্যাসোসিয়েশনের নতুন সভাপতি বোরহান, সম্পাদক রাকিব

কুবিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গাউসিয়া কমিটির স্বাগত র‍্যালি

জাতীয় স্মৃতিসৌধে শপথ নিলেন গণ বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীরা

গণ বিশ্ববিদ্যালয়ে বিএমবি বিভাগের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

পবিপ্রবির বিজয়-২৪ হলে র‍্যাগিং, হাসপাতালে নবীন শিক্ষার্থী

স্কুলছাত্রীকে অপহরণের দায়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ আটক ২

ছাত্রদল আমাদেরকে মেরে লাইমলাইটে আসতে চায়: শিবির সভাপতি সাদ্দাম

এক সপ্তাহ আগে মাদক সেবন, এবার মাহতাব টাওয়ারে পাবিপ্রবির দুই শিক্ষার্থীর মোবাইল চুরি