শিক্ষা ভবনে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন
ঢাকার শিক্ষা ভবনে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বুধবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় ও পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন- পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মৃনাল কান্তি বড়াল, সিনিয়র শিক্ষক মো. শওকত হোসেন, সিনিয়র শিক্ষক মুর্শিদাই রাইহান, মো. জাহাঙ্গীর আলম সবুজ, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান, সিনিয়র শিক্ষক বাবুল আক্তার প্রমুখ।
বক্তব্যে শিক্ষকরা বলেন, ২০১৫ সালের পূর্বের সকল শিক্ষকদের বকেয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেড অবিলম্বে প্রদান করতে হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সহকারী জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও জেলা শিক্ষা অফিসারের শূন্য পদে নীতিমালা অনুসারে শীঘ্রই পদোন্নতি প্রদান করতে হবে। সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক/প্রধান শিক্ষক শূন্য পদোন্নতি ত্বরান্বিত করতে হবে এবং চলতি দায়িত্ব থেকে পদোন্নতি দিয়ে গেজেট প্রকাশ করতে হবে। চাকরি স্থায়ীকরণসহ ২০১০ ও ১১ ব্যাচের শিক্ষকদের সিনিয়র শিক্ষক পদে শিগগিরই পদন্নোতি দিতে হবে। মাধ্যমিকের সকল প্রশাসনিক পদে শিক্ষকদের নিয়োগ দিতে হবে। অশিক্ষিত কিংবা প্রকল্পের কোন লোক শিক্ষক সমাজ মেনে নিবেনা।
মানববন্ধনে শিক্ষক বক্তারা আরো বলেন, ১৭ সেপ্টেম্বর ঢাকাস্থ শিক্ষা ভবনে শিক্ষকদের ওপর যারা সন্ত্রাসী হামলা চালিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। অন্যথায় কঠোর আন্দোলন ও কর্মবিরতির হুমকি দেন শিক্ষকরা।
এমএসএম / জামান
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক শিক্ষার্থীর বিষ পানে আত্মহত্যা
মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে গৌরনদীতে আন্তঃধর্মীয় সংলাপ
ঠাকুরগাঁওয়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের ‘গডফাদার’ গ্রেপ্তার ২৭ মামলার আসামি
মিরসরাইয়ে হোটেল কক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ, পাশে রক্তাক্ত স্ত্রী
পাবনা ক্যাডেট কলেজে ৫২ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে সবাই
নিশাত ডাক্তার হতে চায়
ফরিদগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৫.৭৯%, জিপিএ-৫ পেল ১১৬ জন, ফলাফলে এগিয়ে এ.আর. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়
বিলাইছড়িতে জিপিএ ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি ; পাসের হার ৩২.৭৬ %
চাঁদপুরে এসএসসিতে পাসের হারে এগিয়ে হাইমচর, জিপিএ-৫-এ সদর
মুরাদনগরে স্বামীর হাতে স্ত্রী খুন
কাপ্তাইয়ে এসএসসির ফলাফলে ধস, পাশের হার ৫১.৮৮%, জিপিএ-৫ পেল ৪৬ জন
এসএসসি-২০২৬, রাজশাহী বোর্ডে পাস ও জিপিএ-৫, দুই সূচকেই বগুড়ার শ্রেষ্ঠত্ব