ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

চৌদ্দগ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ১৮-৯-২০২৪ বিকাল ৭:৫

কুমিল্লার চৌদ্দগ্রামে বন্যাকবলিত মানুষের কল্যাণে ও স্বাস্থ্যসেবা নিশ্চিতে ফ্রি মেডিকেল স্বাস্থ্য ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়েছে। ঢাকার মহাখালী সোসাইটি ফর অ্যাসিস্ট্যান্স টু হিয়ারিং ইম্পেয়াট চিল্ড্রেনের (সাহিক) উদ্যোগে স্বাস্থ্য ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণকাজের উদ্বোধন করেন বিশিষ্ট রাজনীতিবিদ কাজী মো. নাসিমুল হক।

বুধবার (১৮ আগস্ট) সকালে চৌদ্দগ্রাম পৌরসভার শ্রীপুর কাজীবাড়িতে সকাল থেকে দুপুর পর্যন্ত আয়োজিত এ স্বাস্থ্য ক্যাম্পে ৯ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও তাদের মাঝে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। দিনব্যাপী এ আয়োজনের সার্বিক তত্বাবধানে ছিলেন পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক ও বিশিষ্ট রাজনীতিবিদ কাজী মো. নাসিমুল হক।

চিকিৎসা নিতে আসা শ্রীপুর গ্রামের আছিয়া বেগম (৬৫) বলেন, বন্যার পানিতে হাঁটাহাঁটি করার কারণে শরীরে এলার্জিজাতীয় রোগ দেখা দিয়েছে। সব সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়া সম্ভব হয় না। তাই কাজীবাড়িতে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়ে অনেক স্বাচ্ছন্দ্যবোধ করছি।

পৌরসভার কমলপুর গ্রাম থেকে চিকিৎসা সেবা নিতে আসা আনিসুল হক (৮৭) বলেন, ছেলে অটো চালিয়ে সংসার চালায়। সব সময় চিকিৎসা নিতে পারি না। কখনো চিকিৎসা নিতে পারলেও টাকার অভাবে ঠিকভাবে ওষুধ কিনতে পারি না। এখানে ফ্রি মেডিকেল ক্যাম্পে ডাক্তার দেখিয়ে ও ওষুধ পেয়ে অনেক ভালো হয়েছে।

T.A.S / জামান

‎সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’

দুই কিডনি নষ্ট, চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন শিশু সাফিয়ার

হাসিনা আসুক, তবে বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে’ : নিতাই রায় চৌধুরী

পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক

চাঁদপুরে পিকআপভ্যান-ছয় চাকার গাড়ির সংঘর্ষ, তরুণ নিহত

শরণখোলায় গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে এজেন্ট ব্যাংক পরিচালক উধাও

প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড : ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১