ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

নরসিংদীতে ২৪ ঘণ্টায় ৬১ জনের করোনা শনাক্ত


নরসিংদী প্রতিনিধি photo নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৮-২০২১ বিকাল ৫:৫১

নরসিংদীতে এক দিনে ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) নরসিংদীর সিভিল সার্জন মো. নূরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০ হাজার ৬০৬ জনে।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় মোট ৩৩০টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ১১৩টি অ্যান্টিজেন পরীক্ষায় ২৪ জন ও আরটিপিসিআর ল্যাবে ২১৭ জনের নমুনা পরীক্ষায় ৩৭ জনের করোনা শনাক্ত হয়। নমুনার সংখ্যা বিবেচনায় শনাক্তের গড় হার ১৮ শতাংশ। নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ২২ জন, রায়পুরার ৪ , বেলাবোর ৫, মনোহরদীর ৬, শিবপুরের ৯ ও পলাশের ১৫ জন রয়েছেন। এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলার ৫ হাজার ৬৫৬ জন, রায়পুরার ৫৮৩, বেলাবোর ৬৭৬ জন, মনোহরদীর ৮১৮, শিবপুরের ১ হাজার ৩০৩ জন ‍এবং পলাশের ১ হাজার ৫৭০ জন রয়েছেন।

তিনি ‍আরো জানান, নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ৪৯ হাজার ৬৯৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা ৭৩ জন। এরমধ্যে করোনা রোগী ৪৬ জন ও সন্দেহজনক করোনা রোগী ২৭ জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৫ জন। এরমধ্যে সদরের ৩৯ জন, রায়পুরার ৭ জন, বেলারোর ৯ জন, মনোহরদীর ১১ জন, শিবপুরে ৭ জন ‍এবং পলাশে ১২ জন রয়েছেন।

এমএসএম / জামান

৬ মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স, মিলল ৪৩ বস্তা টাকা

টাঙ্গাইলে দেশীয় ফল নিয়ে উৎসব করলো বাতিঘর আদর্শ পাঠাগার

গরমে ছটফটানি আর অন্ধকারের মাঝে রোগীর সেবা

যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাতার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের গভীর শোক

জুড়ীতে ব্রাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়

জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

দর্শনায় উপড়ে পড়ল শতবর্ষী বটগাছ, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

রৌমারীতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়রে সদস্যদের নিয়ে বকুল হোসেনের নির্বাচনিয় উঠন বৈঠক

সাভারে ছাত্রদল নেতা কতৃক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে অপহরণ করে পৈশাচিক নির্যাতন

চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

মেহেরপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে র‍্যালি ও আলোচনা সভা