নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত
নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। নতুন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী যোগদানের পর এটাই তার প্রথম গণশুনানি। জনগণের সমস্যাসমূহ শুনে সেগুলো সমাধানের লক্ষ্যে প্রতি সপ্তাহের বুধবার দিনব্যাপী জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানির আয়োজন করা হয়।
নরসিংদীতে বুধবার (১৮ সেপ্টেম্বর) গণশুনানিতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী জনগণের অভাব, অভিযোগ, আবেদন, নিবেদন শুনে তাৎক্ষণিকভাবে নিষ্পত্তি করার মতো বিষয়সমূহ নিষ্পত্তি করেন। এছাড়া যেসব সমস্যা তাৎক্ষণিক সমাধান প্রদান করা সম্ভব হয় না, সেগুলোতে সংশ্লিষ্ট ইউএনও অথবা অন্যান্য কর্মকর্তা ও বিভাগের মাধ্যমে তদন্তের নির্দেশ প্রদান করা হয়। এসব বিষয়ে তদন্ত প্রতিবেদনের ওপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
গণশুনানিতে অংশগ্রহণ করা বিভিন্ন উপজেলা থেকে আগত ভুক্তভোগীরা জেলা প্রশাসকের তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন।
জামান / জামান
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী
মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২