দৌলতপুরে অবাধে চলছে মাদকের কারবার
দেশের রাজনৈতিক পট পরিবর্তন হওয়ার পর পর মাঠ পর্যায়ে আগের মতো সক্রিয় হতে পারেনি পুলিশ। এই সুযোগে কুষ্টিয়া দৌলতপুরে অবাধে চলছে মাদকের কারবার। শুধু দৌলতপুর উপজেলা নয়, প্রত্যন্ত গ্রামাঞ্চলেও মাদক কারবারিরা বেপেরোয়া হয়ে উঠেছে। উপজেলা সচেতন নাগরিক সমাজ মাদকের ভয়াল থাবা থেকে নতুন প্রজন্মকে বাঁচাতে স্থানীয় প্রশাসনকে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
জানা গেছে, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর থেকে উপজেলাতে অবাধে চলছে মাদক কেনাবেচা। এসব স্পটে মাদক কেনাবেচার সঙ্গে জড়িতদের বেশির ভাগের বয়স ১৮ থেকে ৩০ এর মধ্যে। স্কুল-কলেজের শিক্ষার্থী ছাড়াও এই তালিকায় রয়েছেন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তবে সীমান্তবর্তী এই উপজেলাতে প্রকাশ্যে মাদক কেনাবেচা নতুন কিছু নয়। মাঝেমধ্যে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযান পরিচালনা করে। এসব অভিযানে ছোট ছোট কারবারিদের আটক করা হলেও মাদকের বড় বড় রাঘব বোয়ালরা ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। চলমান পরিস্থিতিতে মাঠে আইন- শৃঙ্খলা রক্ষা বাহিনী সক্রিয় না থাকায় দেদার
মাদক কেনাবেচা করে যাচ্ছে কারবারিরা। স্থানীয় গোয়েন্দা বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার আল্লাদগা,কল্যাণপুর, কাজীপাড়া,সোনাইকুন্ডি হোসেনাবাদ তারাগুনিয়া ধর্মদহ প্রাগপুর,মথুরাপুর দৌলতখালী ফিলিপ নগর মরিচা, বোয়ালিয়াসহ উপজেলার বিভিন্ন স্থানে বিক্রি হচ্ছে দেশি-বিদেশি মদ,গাঁজা,ফেনসিডিল,ইয়াবাসহ নানা প্রকারের মাদক। উপজেলাতে হঠাৎ করেই মাদকসেবীর সংখ্যা বেড়ে গেছে। কয়েক সপ্তাহ ধরে উপজেলার বেশ কয়েক জায়গায় চুরি,ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটেছে। মাদকের প্রসারের কারণে এগুলো বেশি সংঘটিত হয়। তাই প্রশাসনকে এ বিষয়ে নজর দেওয়া উচিত। উপজেলা সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি মুক্তিযোদ্ধা জনপ্রতিনিধিরা বলেন,'মাদকের বিরুদ্ধে এর আগের সরকারকেও জিরো টলারেন্স নীতি ঘোষণা করতে দেখেছি, কিন্তু বাস্তবে সেই নীতি কাউকে অবলম্বন করতে দেখিনি। তাই নতুন সরকারের কাছে মাদকমুক্ত সমাজ গড়তে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার দাবি জানাচ্ছি।'
এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ বলেন, 'মাদকের বিরুদ্ধে আমরা আগেও সোচ্চার ছিলাম। চলমান পরিস্থিতিতে আমাদের পুলিশ সদস্যরা কিছুটা নিষ্ক্রিয় হয়ে পড়েছিল। আশা করছি, দ্রুতই আমরা মাদকের বিরুদ্ধে পুরো উদ্যোমে কাজ শুরু করব।'
এমএসএম / এমএসএম
টাঙ্গুয়ার হাওর অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৬ হাউসবোটে কে জরিমানা।
তারাগঞ্জে বিদ্যুৎ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
কুড়িগ্রাম জেলায় ৭দিনব্যাপী মহাস্থান রেজিমেন্টের ৩২ বি এন সি সি ব্যাটালিয়ান প্রশিক্ষণ ক্যাম্পের নানা আয়োজনের মাধ্যমে সমাপ্তি
বাঘার চকরাজাপুরে ২০০ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ
মানসম্মত শিক্ষায় তারাগঞ্জে নতুন গতি: শ্রেণিকক্ষে ইউএনওর পাঠদান,বাড়ছে শিক্ষার মান
পুলিশের কোন সদস্য মাদকের সাথে জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আসতে হবে : খুলনার ডিআইজি
প্রতারণা নতুন ফাঁদ রাজবাড়ীতে ব্যবসায়ীর বিরুদ্ধে দুই কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ
শালিখায় সিএনআরএস-এর বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন সুইডেন হাইকমিশনের উপপ্রধান হান্না নরেল
পবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা
রায়গঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ সমাবেশ
মোহনগঞ্জে সরকারি উচ্চবিদ্যালয়ে ভর্তি জালিয়াতির অভিযোগ, তদন্ত কমিটি গঠন
ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে তারেক রহমানের সরকার কাজ করছে: জেদ্দায় এমপি এনাম