ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

যেখানেই থাকুন না কেন টফি’তে দেখুন চার-ছক্কার ছড়াছড়ি!

ভারত-বাংলাদেশ সিরিজ লাইভ উপভোগ করা যাবে টফি’তে


বিজ্ঞপ্তি photo বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৯-৯-২০২৪ দুপুর ৪:৫৬

ক্রিকেট মানেই উত্তেজনা, কষ্ট আর আনন্দের মাখামাখি। বাংলাদেশের খেলা মানেই এর খুঁটিনাটির দিকে পুরোপুরি নজর রাখা। একটা ক্যাচ মিস বা ছক্কাও যেন চোখ এড়িয়ে না যেতে পারে। ক্রিকেটের প্রতি আমাদের এই আবেগকে এখন হাতের মুঠোয় নিয়ে এসেছে টফি। ভারত-বাংলাদেশ সিরিজ ২০২৪ যেকোনো জায়গায় বসে উপভোগের এ এক সুবর্ণ সুযোগ! 

আজ থেকে শহর জুড়ে ক্রিকেট ফ্যানদের একটাই আলোচনার বিষয়, আর তা হচ্ছে টেস্ট আর টি২০ সিরিজ। আর ক্রিকেটপ্রেমীরা যেন যেকোনো জায়গা থেকে এই সিরিজ উপভোগ করতে পারেন তা নিশ্চিত করতে পুরো সিরিজটি প্রিমিয়াম কনটেন্ট হিসেবে লাইভ স্ট্রিমিংয় করবে ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম টফি। যেকোনো ডিভাইস থেকে ম্যাচ দেখতে বাংলালিংক ব্যবহারকারীরা যথাক্রমে মাত্র ৫৬ টাকা ও ১০৬ টাকা দিয়ে ৭ দিন মেয়াদী ২জিবি টফি ও ৩০ দিন মেয়াদী ৫জিবি টফি অফার কেনার সুযোগ পাবেন। 

অন্যরা তাদের বিকাশ বা ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে মাত্র ২০ টাকায় ডেইলি (প্রতিদিন) সাবস্ক্রিপশন, ৫০ টাকায় উইকলি (সাপ্তাহিক) সাবস্ক্রিপশন ও ৯৯ টাকায় মান্থলি (মাসিক) সাবস্ক্রিপশন কেনার সুযোগ পাবেন, যা এই পুরো সিরিজের জন্য প্রযোজ্য হবে। এই প্যাকেজগুলো শুধুমাত্র ভারত-বাংলাদেশ সিরিজের জন্য প্রযোজ্য, যা ১৯ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত চলবে। এছাড়াও, ২৭ সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া ২য় টেস্ট থেকে বিকাশ ব্যবহার করে সাবস্ক্রিপশন নেয়ার ক্ষেত্রে থাকছে আকর্ষণীয় ক্যাশব্যাক অফার। 

এ বিষয়ে টফি’র ডেপুটি ডিরেক্টর মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী বলেন, “ক্রিকেটের সঙ্গে মিশে আছে আবেগ। আমরা আমাদের অফিস, বন্ধুদের সাথে স্কুল বা পরিবারের সাথে বাসায়; যেখানেই থাকি না কেন, খেলার সময় আমরা ক্রিকেট থেকে এক সেকেন্ডও চোখ সরাতে চাই না। আমাদের সকল গ্রাহক যেন যেকোনো পরিস্থিতিতে ক্রিকেটের সকল খুঁটিনাটি যেকোনো জায়গায় বসে উপভোগ করার সুযোগ পান সেজন্য আমরা টফিতে লাইভ স্ট্রিমিংয় নিয়ে এসেছি।” 

Sunny / Sunny

পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু

ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ

গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত

গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা

ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা

জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য ‌র‌্যালি

উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান

অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

বিএসটিআই'র অভিযান

উদ্যোক্তাদের মহা-মিলনমেলায় দেশের প্রথম ‘সুখের শহর হ্যাপিলি’র মহাপরিকল্পনা উন্মোচন