বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজে সভাপতি মনোনীত হলেন ড.রেজাউল কবির
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বার আউলিয়া বিশ্ব বিদ্যালয় কলেজ'র নব গঠিত এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন কলেজ প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ ড. মোহাম্মদ রেজাউল কবির। বিদ্যোৎসাহী সদস্যপদে মনোনীত হয়েছেন এডভোকেট মোহাম্মদ জসিম উদ্দীন।
এ উপলক্ষে কলেজ’র শিক্ষক পরিষদের এক সাধারণ সভা ১৭ সেপ্টেম্বর দুপুরে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ এম.এ. মাছুম। বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক যথাক্রমে বাবু ধীরেদ্র দেবনাথ, অধ্যাপক সরওয়ার কামাল, অধ্যাপক রুহুল আমিন, অধ্যাপক মোহাম্মদ রাসেল, অধ্যাপক বাবলু শংকর নাথ, অধ্যাপিকা পারভীন আক্তার প্রমুখ।
সভায় বক্তারা নবগঠিত এডহক কমিটির সদস্যদেরকে ধন্যবাদ জানান এবং আগামীতে কলেজ পরিচালনার ক্ষেত্রে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। বিগত ১২ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়’র ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক মোঃ আবদুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনমূলে সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্যপদে মনোনীত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এমএসএম / এমএসএম
কোনাবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
নিয়োগে অনিয়ম: বলির পাঠা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা
নান্দনিক চট্টগ্রাম গড়ার প্রত্যয়ে চন্দনাইশে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন
কুড়িগ্রামে বিজিবির অভিযানে প্রায় ৩২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
৭ মাস ধরে সি-ট্রাক বন্ধ, পণ্যবাহী ট্রলারই এখন মনপুরাবাসীর একমাত্র ভরসা
আটপাড়ায় প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময়ে- এমপি হিলালী
সিডিএ’র এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন ডিসেম্বরে, মামলা জটিলতা অন্তরায়!
বিআইডব্লিউটিসি'র নতুন চেয়ারম্যান হলেন বারহাট্টার আব্দুল বারী ড্যানী
বাঁশখালীতে বন্যার্তদের মাঝে মৌলানা হাবীব উল্লাহ (রহ.) ফাউন্ডেশনের ঢেউটিন বিতরণ
পটুয়াখালীতে বিদেশি সিরীয় নাগরিকের মরদেহ উদ্ধার
মুকসুদপুরে বিনামূল্যে ছানি অপারেশনের রোগী বাছাই ক্যাম্প
সাটুরিয়ায় চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলামের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত