ঢাকা শনিবার, ২৫ জুলাই, ২০২৬

বিবাহ সহজ করার মাধ্যমে সমাজে ব্যভিচার কমবে ও শান্তি বৃদ্ধি পাবে


মোজাহিদ, লোহাগাড়া photo মোজাহিদ, লোহাগাড়া
প্রকাশিত: ১৯-৯-২০২৪ বিকাল ৭:১০

হযরত মাওলানা হাফেজ আহমদ প্রকাশ শাহ্ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী ৫৪তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.) ৫ম দিবসের অনুষ্ঠান চট্টগ্রাম লোহাগাড়া চুনতীস্থ শাহ্ মনজিল সীরত ময়দানে ১৯ সেপ্টেম্বর ২০২৪ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।

মাহফিলে সভাপতিত্ব করেন লোহাগাড়া চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা আবু নছর আতিক আহমদ। চুনতি হাকিমিয়া অনার্স মাস্টার্স মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন ও সিনিয়র শিক্ষক মাওলানা জিয়াউল করিম এর যৌথ সঞ্চালনায় বিষয় ভিত্তিক আলোচনা করেন বড়হাতিয়া আয়েশা ছিদ্দিকা রা. মহিলা মাদ্রাসার সুপার আলহাজ্ব মাওলানা জালাল উদ্দিন, চট্টগ্রাম কদমতলী জামে মসজিদের খতিব মাওলানা আবু তৈয়ব, লোহাগাড়া চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার সহকারি অধ্যাপক (আরবী) আলহাজ্ব মাওলানা মুহাম্মদ রিদওয়ানুল হক নিজামী, চুয়াডাঙ্গার আলহাজ্ব মাওলানা হুমায়ুন কবির খান। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ অর্থোঃ বিভাগের সহকারি অধ্যাপক আলহাজ্ব ডা. মাহমুদুর রহমান। 

বক্তারা বলেন বিবাহ কঠিন নয়, সহজ করতে হবে এটা ইসলাম চায়। বিবাহ সহজ করার কথাই বলে ইসলাম। বিবাহ যদি কঠিন করা হয়, তাহলে সমাজে জেনা-ব্যভিচার আর অন্যায় বাড়বে। কিন্তু বিবাহ যদি সহজ করা হয় তাহলে সমাজে ব্যভিচার কমবে শান্তি বৃদ্ধি পাবে। বর্তমানে আমরা নানাভাবে, নানা কায়দায় বিবাহ জিনিসটাকে কঠিন করে তুলেছি। বিবাহের কথা বিশাল আকারের কোনো পাহাড় মাথায় জেঁকে বসে। যার কারণে একজন পুরুষকে বিবাহের কথা ভাবতে হলে তাকে অনেক কিছুর কথা চিন্তা করতে হয়। 

কোরআন তেলাওয়াত ও না’আতে রসূল (স.) পরিবেশন করেন মুহাম্মদ তাওসীফ, হাফেজ নুর খান উদ্দিন, মাহাথির মোহাম্মদ, তালহা বিন দাউদ, হাফেজ এমাদুদ্দিন সাদ।  মাহফিলে আরো উপস্থিত ছিলেন মাহফিল মোতওয়াল্লী কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আযাদ, সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত, আলহাজ্ব আবু তাহের, সাবেক অধ্যক্ষ হাফিজুল হক নিজামী, এইচ.এম. মাহাবুবুল হক,সৈয়দ উদ্দিন সিদ্দিকী প্রমুখ।

T.A.S / T.A.S

খেলাধুলার বিকল্প নেই, তরুণদের মাঠমুখী করতে হবে: এমপি ডা. মাহবুবুর রহমান লিটন

রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে মিলনমেলা অনুষ্ঠিত

জুড়ীতে এক নারীর দা'য়ের কোপে আরেক নারীর পা বিচ্ছিন্ন

মাদারীপুরে ছয়তলা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের নতুন ভবন উদ্বোধন

ফারুয়া ইউনিয়নে হেডম্যান রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে এান বিতরণ

ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে বাছাই পরীক্ষা ও ভাইভা শুরু, চলবে ২৬ জুলাই পর্যন্ত

নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

হাটহাজারী মৎস্য অধিদপ্তরে নিজস্ব নৌকা না থাকায় অন্যের উপর ভর করে চলে

মধুখালীতে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা.মাহমুদুল হাসান

কোনাবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিয়োগে অনিয়ম: বলির পাঠা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা

নান্দনিক চট্টগ্রাম গড়ার প্রত‍্যয়ে চন্দনাইশে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন