ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

মিরপুরে বিস্ফোরণ : আইসিইউতে আরো ২ জনের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭-৮-২০২১ দুপুর ১১:১

রাজধানীর মিরপুর-১১ নম্বরের সি ব্লকে গ্যাসের পাইপলাইনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরো দুজন চিকিৎসাধীন অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা গেছেন। তারা হলেন- সুমন (৪০) ও শফিক (৩৫)। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ জনে। বৃহস্পতিবার (২৬ ‍আগস্ট) রাত ২টায় শফিক ‍এবং আড়াইটায় সুমন মারা যান। শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন।

তিনি বলেন, মিরপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ৭ জন আমাদের এখানে চিকিৎসাধীন। এদের মধ্যে ৪ জনকে আইসিসিতে ভর্তি করা হয়েছিল। গভীর রাতে আইসিইউর ১১ নম্বর বেডে সুমন ও ১৫ নম্বর বেডে শফিক মারা যান। শফিকের শরীরের ৮৫ শতাংশ এবং সুমনের ৪৫ শতাংশ ফ্লেম বার্ন ও ইনহ্যালেশন ইনজুরি হয়েছিল। এর আগে বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় আইসিইউর ১৪ নম্বর বেডে রিনা আক্তার নামে একজন মারা যান। তার শরীরের ৭০ শতাংশ ফ্লেম বার্ন ও ইনহ্যালেশন ইনজুরি হয়েছিল। শিশুসহ ৩ জন ফিমেল এইচডিইউতে চিকিৎসাধীন রয়েছেন। আরো ১ জন আইসিইউতে ভর্তি রয়েছেন।

গত বুধবার (২৫ আগস্ট) রাতে মিরপুর-১১ নম্বরের সি ব্লকে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ ৭ জন দগ্ধ হন। দগ্ধরা হলেন- নওশীন (৫), শফিক (৩৫), সুমন ( ৪০), রওশন-আরা (৭০), রিনা (৫০), নাজনীন (২৫) ও রেনু (৩৫)। তাদের মধ্যে নওশীনের ১৫ শতাংশ, শফিকের ৮৫ শতাংশ, সুমনের ৪৫ শতাংশ, রওশন-আরার ৮৫ শতাংশ, রিনার ৭০ শতাংশ, নাজনীনের ২৭ শতাংশ ও রেনুর ৩৮ শতাংশ ফ্লেম বার্ন ও ইনহ্যালেশন ইনজুরি হয়েছে। 

শুক্রবার সকাল ৭টা পর্যন্ত আইসিইউতে রওশন-আরা ভর্তি রয়েছেন। আর ফিমেল এইচডিইউর ৩ নম্বর বেডে নওশীন, ১৮ নম্বর বেডে নাজনীন এবং ১৬ নম্বর বেডে রেনুর চিকিৎসা চলছে।

জামান / জামান

মাদক ও যেকোনো অপরাধের ব্যাপারে পুলিশের জিরো টলারেন্স: ঢাকা জেলা পুলিশ সুপার

সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক