নরসিংদী কারাগার থেকে পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার
নরসিংদী জেলা কারাগার থেকে পলাতক হত্যা মামলার আসামি আবু কালামকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আব্দুল হান্নান।
তিনি শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চরভাষানিয়া এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় জেল পলাতক আসামি আবু কালামকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) মাধবদী থানার উত্তর চরভাষানিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আবু কালাম মাধবদী থানার উত্তর চরভাষানিয়া (পাচানী) এলাকার আবু সিদ্দিকের ছেলে।
উল্লেখ্য, ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দুর্বৃত্তরা নরসিংদী জেলখানায় আক্রমণ এবং অস্ত্র লুটের ঘটনা ঘটায়। সে সময় কারাগারে থাকা সব বন্দি পালিয়ে যায়। আবু কালাম পলাতক বন্দেদির একজন এবং হত্যা মামলার আসামি।
এমএসএম / জামান
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা