আদালতের রায়ের পরও জমিতে যেতে বাধা
পঞ্চগড়ের দেবীগঞ্জে আদালত থেকে জমি বুঝিয়ে দেয়ার পরও জমিতে যেতে পারছে না মালিকপক্ষ- এমন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন দেবীগঞ্জ পৌর সদরের মুন্সীপড়া এলাকার সাদেকুজ্জামান হীরা ও জমির অন্য শরিকগণ।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টায় নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জমির অন্যান্য শরিকদের উপস্থিতিতে সাদেকুজ্জামান হীরা বলেন, উপজেলার দেবীগঞ্জ মৌজার ৪৭ ও ৪৮নং খতিয়ানে ১.০৩ একর জমি ফেরত পেতে জমির মালিকদের পক্ষে আদালতে বাটোয়ারা মামলা করেন পৌর সদরের নতুন বন্দর এলাকার এনামুল হক গং। মামলার বিবাদী পঞ্চগড় সদর উপজেলার হাঁড়িভাসা এলাকার ইউসুফ আলী গংসহ ৮ জন। ২০১৫ সাল থেকে দীর্ঘ ১০ বছর মামলা চলার পর রায় পান তারা। গত ২৪ এপ্রিল আদালতের রায়ে ১.০৩ একর জমির স্বত্ব পায় বাদীপক্ষ। আদালতের নির্দেশে গত ১০ সেপ্টেম্বর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট জমিতে এসে দখল বুঝিয়ে দিয়ে সীমানা নির্ধারণ করে দেন।
আদালত থেকে জমি বুঝে পাওয়ার পরদিন তারা ওই জমি চাষ করতে গেলে পুনরায় বিরোধীপক্ষের বাধার সম্মুখীন হন। পরবর্তীতে গত ১৬ আগস্ট তারা স্থানীয় পুলিশ প্রশাসনকে অবগত করে পুনরায় জমি চাষের চেষ্টা করেন। সেদিনও বাদসাধে বিরোধীপক্ষ। সেদিন দেবীগঞ্জ থানা পুলিশ সেনা সদস্যদের সাথে নিয়ে উক্ত জমিতে যান এবং উভয়পক্ষকে ডেকে আদালতের সিদ্ধান্তকে বহাল রাখার পরামর্শ দেন। এক্ষেত্রে বিরোধীপক্ষের কোনো আপত্তি থাকলে পুনরায় আদালতে আপিল করার পরামর্শ দেন। ওই মুহূর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথায় তারা সম্মতি দিলেও পরবর্তীতে তারা আদালতের রায় মানতে অস্বীকৃতি জানায়।
সংবাদ সম্মেলনে তারা আরো অভিযোগ করেন, গত ১৮ সেপ্টেম্বর জমি চাষ করতে গেলে তাদের মারধর করা হয়।
এই বিষয়ে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সোয়েল রানা বলেন, আদালতের রায় অমান্য করার কোনো সুযোগ নেই। বাদীপক্ষ চাইলে নিশ্চয়ই আমরা আইনগত সহায়তা করব। বিরোধীপক্ষ রায়ে অসন্তুষ্ট হলে তারা আদালতে আপিল করতে পারে। কিন্তু তারা বাধা দিতে পারে না।
এমএসএম / জামান
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত