ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

সাকিবকে ছাড়াই অনুশীলনে মাহমুদউল্লাহ-মুশফিকরা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭-৮-২০২১ দুপুর ১১:২১

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। তার আগে পাঁচ দিনের অনুশীলনের সুযোগ পাচ্ছেন মাহমুদউল্লাহ-মুশফিকরা। তিন দিনের কোয়ারেন্টিন শেষে আজ (শুক্রবার) সকাল ১০টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলনে নেমেছে বাংলাদেশ দল। অনুশীলনে সবাই থাকলেও নেই সাকিব আল হাসান। কোয়ারেন্টিন ইস্যুতেই মাঠে নামা হয়নি সাকিবের। সকালে বাংলাদেশ দলের অনুশীলনের পর দুপুরে অনুশীলন করবে কিউইরা।

গত ২৪ আগস্ট রাতে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরেছেন সাকিব। কোয়ারেন্টিনের ৭২ ঘণ্টা পূরণ না হওয়ায় অনুশীলনে নামতে পারেননি বিশ্বসেরা এই অলরাউন্ডার। তবে আজ নামতে না পারলেও আগামীকাল (শনিবার) তিনি মাঠে নামবেন বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

১ সেপ্টেম্বর শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ডের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তার আগে বাংলাদেশ দল   ৩১ আগস্ট পর্যন্ত অনুশীলন করার সুযাগ পাবে। ১ সেপ্টেম্বর প্রথম টি-টোয়েন্টির পর বাকি ম্যাচগুলো যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সব ম্যাচ শুরু বিকাল ৪টায়।

নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে বিসিবি ১৯ জনের দল ঘোষণা করেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ থেকে বাদ পড়েছেন মোহাম্মদ মিঠুন। দলে ফিরেছেন মুশফিকুর রহিম, লিটন দাস ও আমিনুল ইসলাম বিপ্লব। বাবা-মায়ের করোনা আক্রান্তের খবরে জিম্বাবুয়ে সিরিজের মাঝপথে দেশে ফিরে আসেন মুশফিক। অস্ট্রেলিয়ার সিরিজ খেলতে চাইলেও তাদের দেওয়া কঠিন শর্তের মারপ্যাচে খেলা হয়নি। এক সিরিজ পরে দেশের সেরা উইকেটকিপার ব্যাটসম্যান ফিরেছেন জাতীয় দলে।

অন্যদিকে শ্বশুরের অসুস্থতায় অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছুটি নেওয়া লিটনও ফিরেছেন নিউজিল্যান্ড সিরিজে। জিম্বাবুয়ে সিরিজ চলাকালীন বাবার মৃত্যুর খবর পেয়ে দেশে ফিরে এসেছিলেন বিপ্লব। পরে খেলা হয়নি অস্ট্রেলিয়ার বিপক্ষে। কিউইদের বিপক্ষে এই লেগ স্পিনারও ফিরেছেন।

বাংলাদেশ দল : মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, নাঈম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, নাসুম আহমেদ।

জামান / জামান

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব

মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি