ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে ৭ দফা দাবিতে যুব অধিকার পরিষদের মানববন্ধন


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ২০-৯-২০২৪ বিকাল ৫:৩১

‘দয়া নয় কর্ম চাই, বাঁচার মতো বাঁচতে চাই’ স্লোগানকে সামনে রেখে দেশে বেকারত্ব মহামারি নিরসনে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৭ দফা প্রস্তাবনা বাস্তবায়নের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন করেছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের গেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে পটুয়াখালী জেলা যুব অধিকার পরিষদের সভাপতি সাইফুল ইসলাম রুম্মানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- গণ অধিকার পরিষদের পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক মো. শাহ আলম সিকদার এবং সদস্য মো. সোহাগ মিয়া।

এ ছাড়াও এ সময় ছাত্র অধিকার পরিষদ, পটুয়াখালী জেলা শাখার সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রুবেল মাহামুূদের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন যুব অধিকার পরিষদ, পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক আবদুর রহমান।

মানববন্ধনে গণ অধিকার পরিষদের পটুয়াখালী জেলা শাখার অন্যতম নেতা মো. ইউনুস বিশ্বাস ও গণ অধিকার পরিষদের পটুয়াখালী সদর উপজেলা শাখার সদস্য সচিব আবদুল কাইয়ুমসহ যুব অধিকার পরিষদের পটুয়াখালী জেলা শাখার বিভিন্ন স্তরের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

শিক্ষকের বিদায়ে অশ্রুসিক্ত ডাঙ্গীরহাট স্কুল অ্যান্ড কলেজ

ধামরাইয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি ৩ লাখ টাকা

জুলাই গণঅভ্যুত্থানে হামলার অভিযোগে পটিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার

জয়পুরহাটে বিআরটএ'র উদ্যোগে নিরাপদ সড়ক বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম

নেত্রকোণার কেন্দুয়ায় প্রতিপক্ষের হামলায় প্রবাসী নিহত, স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

ময়মনসিংহে বিশ্ব মান দিবস পালিত

তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪

বারহাট্টায় মিথ্যা ধর্ষণ মামলা দিয়ে এক ব্যক্তিকে কারাভোগ করানোর অভিযোগে নারীর কারাদণ্ড

পটুয়াখালীর রাঙ্গাবালিতে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেইঃ নির্বাচন কমিশনার সানাউল্লাহ

হাটহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডের আর্দশ গ্রামে মন্দীরের সড়কটি যেন দেখার কেউ নাই

নাজিরপুরে সার জব্দের অভিযানের পর কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ

মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন