বেড়ায় আইন শৃংখলা রক্ষায় ও মাদক নির্মূলে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
বেড়া মডেল থানার ৫ নং বিট নতুন ভারেঙ্গা ইউনিয়ন এলাকায় বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে রাকসা পুরাতন বাজারের দত্ত মার্কেট প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়েছে। বিট পুলিশিং বাড়ি বাড়ি আপনার পুলিশ আপনার পাশে তথ্য দিন, সেবা নিন এই স্লোগান বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বেড়া সার্কেল) আবুল কালাম আজাদ ।
অনুষ্ঠানে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম সকলের উদ্দেশ্য বলেন আইন শৃংখলা রক্ষায় ও মাদক নির্মূলে নতুন উদ্যমে মাঠে কাজ করবে পুলিশ। আমরা কোনো উচ্ছৃঙ্খলতা প্রশ্রয় দেবো না। গুজবে কান দেওয়া থেকে বিরত থাকতে হবে। তিনি আরও বলেন কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না। আসন্ন দুর্গা পুজোয় শান্তি বজায় রাখতে সকল কে এক সাথে কাজ করতে ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সকল কে অনুরোধ জানান।
এ সময় বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (বেড়া সার্কেল) আবুল কালাম আজাদ বলেন বাল্যবিবাহ, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে হলে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। পুলিশ সব সময় আপনাদের পাশে রয়েছে। এ সকল কাজে পুলিশ কে সহায়তা করতে সকল কে এগিয়ে আসার আহবান জানান।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিট পুলিশিং এর দ্বায়িত্বে নিয়োজিত আরিফুল ইসলাম (এস আই), সুধীর (এ এস আই) স্থানীয় এলাকার সাধারণ জনগন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমর্থক , মসজিদের ইমাম,শিক্ষক সহ সনাতন ধর্মালম্বীর পূজা উদযাপন পরিষদের সদস্য গণ।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে